বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ জুন ২০২৫ ১৬ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরানকে নিশানা করে ট্রাম্প শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ পোস্টে লিখেছেন "ইরান যদি আমেরিকার উপর হামলা করে, তাহলে এমন প্রতিশোধ নেওয়া হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।" তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের উপর ইজরায়েলের হামলায় আমেরিকার কোনও ভূমিকা ছিল না। তাই এই হামলার অজুহাতে আমেরিকার উপর আঘাত এলে, তার পরিণতি হবে ভয়াবহ।
ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন ইজরায়েল টানা তৃতীয় দিন ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর, বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এই হামলার পর ইরান ওমানে আমেরিকার সঙ্গে নির্ধারিত পরমানু আলোচনা বাতিল করে। ইরান দাবি করেছে, তারা ইজরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যদি ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানকে রোখার চেষ্টা করে, তাহলে তাদের সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে নিশানা করা হবে।
মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত এবার চরম আকার ধারণ করেছে। পর পর তেহরানকে নিশানা করে হামলা চালায় ইজরায়েল। পাল্টা তেহরান 'অপারেশন ট্রু প্রমিজ ৩' চালু করেছে। ইজরায়েলের রাজধানী তেল-আবিবে একটি আট তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইজরায়েলি কর্তারা জানিয়েছেন যে, হামলার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এ ছাড়া তেল আবিবের বেশ কিছু ভবনেও সরাসরি হামলা চালানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?