মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কর্মক্ষেত্র-পরিবার সামলিয়ে বাবাদের মানসিক চাপ বাড়ছে! কীভাবে উদ্বেগ-অবসাদ কাটিয়ে মন ভাল রাখবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুন ২০২৫ ১৬ : ১৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ জীবন এখন জীবিকাপ্রধান। অনলাইন হোক বা অফলাইন, কেবল কাজ আর কাজ। মাঝের বেশ কিছুটা সময় চুরি করে নেয় সমাজ মাধ্যম। সঙ্গে পরিবার, সন্তানের পাহাড় প্রমাণ দায়িত্ব সামলানোর চাপ। সপ্তাহান্তে ক্ষণিকের অবসরটুকু ছাড়া আজকের বাবারা হয়তো নিজেকে নিয়ে ভাবার সময়ই পান না। আসলে সময়ের সঙ্গে সন্তান প্রতিপালনের দায়িত্বেও বদল এসেছে। মা-বাবা উভয় এখন যেমন কর্মরত, তেমনই সন্তানের দেখাশোনা থেকে ঘর-সংসার সামলানো, সবকিছুতেই উপস্থিতি রয়েছে বাবাদেরও। এককথায় আধুনিক যুগের বাবারা অনেক বেশি দায়িত্বশীল। কিন্তু এত কিছু সামলানো যে মুখের কথা নয়! এমনিতেই অনেক পুরুষের অনেক না বলা কথা হারিয়ে যায়, মানসিক চাপ নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে চান না। আর এতেই আধুনিক যুগের বাবাদের ঘিরে ধরছে উদ্বেগ-অবসাদ। কীভাবে যাবতীয় কাজ, দায়িত্ব সামলিয়ে মন ভাল রাখবেন? রইল সহজ কৌশলের হদিশ- 

•    চাপ স্বীকার করুনঃ নিজের মানসিক অবস্থা স্বীকার করুন। মনে রাখবেন, রোজকার জীবনে ক্লান্তি, উদ্বেগ বা বিষণ্ণবোধ করা খুবই স্বাভাবিক। আর আপনিও যে সেই চাপের মধ্যে আছেন তা যখন মেনে নেবেন, তখনই সেই চাপ মুক্ত হওয়ার উপায় খুঁজে বার করতে পারবেন।

•    সঙ্গীর সঙ্গে দায়িত্ব ভাগঃ যতই কাজের চাপ থাকুক, দিনের শেষে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। দেখবেন সেখানেই অনেকটা সমস্যার সমাধান মিলে যাবে। সন্তানের স্কুল মিটিং হোক বা পরিবারের সমস্যা, সব দায়িত্ব আলোচনা করে ভাগ করে নিন। শুধু কাজ নয়, কাজের পরিকল্পনাটাও ভাগ করা জরুরি। নচেৎ একজনের ওপর বাড়তি চাপ পড়ে যেতে পারে। এতে সম্পর্কেও পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হয়। 

•    অপরাধবোধ ছাড়াই নিজের যত্ন নিনঃ নিজের যত্ন নেওয়ার জন্য কোনও স্বাস্থ্যঝুঁকির অপেক্ষা করবেন না। আসলে আপনি ভাল থাকলে সকলকে ভাল রাখতে পারবেন। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, পছন্দের শখের চর্চা বা খানিকটা সময় নিজের সঙ্গে কাটানো- এই সব কিছুই মানসিক চাপ কমাতে সাহায্য করে। 

•    অন্য বাবাদের সঙ্গে কথা বলুনঃ মনে রাখবেন, আপনি একা নন। বর্তমান পরিস্থিতিতে কম-বেশি সকলেই মানসিক চাপে দিন কাটান। তাই সুযোগ পেলে পার্কে, স্কুলে বা অনলাইনে অন্য বাবাদের সঙ্গে আলাপ করুন। নিজের অভিজ্ঞতা বিনিময় করলে বুঝতে পারবেন যে অনেকেই আপনার মতো অনুভব করেন। এতে মানসিকভাবে অনেকটা হালকা লাগবে। 

•    প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিনঃ মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দুর্বলতা নয়, নিজের ও পরিবারের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি। তাই যদি আপনার মানসিক চাপ খুব বেশি মনে হয়, তাহলে কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিতে পারেন।

•    সবকিছু একা সামলানোর প্রয়োজন নেইঃ একজন ভাল বাবা মানে এমন কেউ নন, যিনি কখনও ক্লান্ত হন না। বরং তিনি নিজের বাস্তব অবস্থা স্বীকার করেন, দায়িত্ব ভাগ করে নেন এবং সকলের পাশে থাকেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া