মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৬ : ০৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন? কিন্তু এসি চালালেও বিপদ! বিদ্যুৎবিল সামলাতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে নতুন একটি আবিষ্কার। এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ সমাধান দিলেন মার্কিন বিজ্ঞানীরা। পারডিউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক বিশেষ রং আবিষ্কার করেছেন, যা দেওয়ালে লাগালে সূর্যের তাপ ঘরে ঢোকার আগেই প্রতিহত হবে। ফলে বাড়ির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাবে।
পারডিউ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিওলিন রুয়ান-এর নেতৃত্বে এই সাদা রং তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে ভাল সূর্যরশ্মি প্রতিফলক রং। পরীক্ষায় দেখা গিয়েছে, এই রং সূর্যের ৯৮ শতাংশ রশ্মি এবং ইনফ্রারেড তাপ প্রায় সম্পূর্ণভাবে প্রতিফলিত করতে সক্ষম। রুয়ান বলেন, “এই রং দেওয়ালে বা ছাদে লাগালে ঘরের তাপমাত্রা বাইরের চেয়ে প্রায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখা সম্ভব। বড় শহরে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে এই রং ভবিষ্যতের অন্যতম প্রয়োজনীয় প্রযুক্তি হয়ে উঠতে পারে।”
গ্রীষ্মকালে যে হারে এয়ার কন্ডিশনারের ব্যবহার বেড়ে যায়, তাতে বিদ্যুৎ খরচ এবং কার্বন নিঃসরণও বাড়ে কয়েক গুণ। প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়ে। এই রং ব্যবহার করলে এসির প্রয়োজন অনেকাংশে কমে যাবে। এই রঙের মূল উপাদান হল বেরিয়াম সালফেট। এটি একটি প্রাকৃতিক খনিজ, যা আলোর প্রতিফলনে অত্যন্ত কার্যকর। কাজেই প্রকৃতির কোনও ক্ষতি হবে না এই রঙে। পারডিউ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি বড় রং প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক চুক্তি হয়েছে গবেষকদের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১-২ বছরের মধ্যেই এই সাদা রং বাজারে বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। দাম নির্ভর করবে চাহিদার উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?