শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ জুন ২০২৫ ১৫ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কেদারনাথ থেকে ফেরার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাইলটও ছিলেন। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরই চারধাম যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা আপাতত দু’দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনার পরপরই উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তিনি জানান, পরবর্তী দুই দিন রাজ্যে হেলিকপ্টার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, কারণ খারাপ আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে হেলিকপ্টার পরিষেবা পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করা হবে। পাশাপাশি, একটি কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার গড়ে তোলার নির্দেশ দেন তিনি এবং এই দুর্ঘটনার কারণ খুঁজতে কড়া তদন্তের পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, কেদারনাথ যাওয়ার পথে, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে ওই কপ্টারের চালকও রয়েছেন। গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণের মধ্যবর্তী স্থানে, গৌরীকুণ্ড জঙ্গলের কাছে আচমকাই এই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টার।
ইতিমধ্যেই বেশকিছু ভিডিওতে দেখা গিয়েছে, মাঠে পড়ে রয়েছে আগুনে পুড়ে যাওয়া কপ্টারের অংশ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন মোট। চালক, এক শিশু-সহ ছ' জন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁরা হলেন, রাজবীর সিং চৌহান (পাইলট); রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫), কাশী (২৩ মাস), বিক্রম (৪৬), বিনোদ দেব (৬৬),৯তুষ্টি সিং (২৯)। সাতজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মাঝ আকাশের এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াই দায়ী বলে মনে করছেন কর্মকর্তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?