মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুন ২০২৫ ১৫ : ০৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ গ্রীষ্মকাল মানেই প্যাচপ্যাচে গরম, ঘাম আর এক রাশ ক্লান্তি নয়। এই সময় অনেক মরশুমি ফল পাওয়া যায় যা স্বাদে-গুণে অতুলনীয়। তেমনই একটি ফল হল জাম। কালচে বেগুনি রঙের রসালো এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি। ডায়াবেটিকদের জন্য জাম অত্যন্ত উপকারী।পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যতই উপকারী হোক, বেশ কিছু খাবারের সঙ্গে জাম খাওয়া ঠিক নয়। কারণ জামের সঙ্গে কয়েকটি খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
১. দুধঃ অনেকেই দুধ ও জাম মিশিয়ে শেক হিসেবে পান করেন। কিন্তু এই মিশ্রণটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। জামের সঙ্গে কিংবা জাম খাওয়ার পরে দুধ খাওয়া এড়িয়ে চলা উচিত। আসলে এই জাম ও দুধের হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায়। ফলে গ্যাস, বদহজম এবং পেট ব্যথার মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
২.আচারঃ জামের সঙ্গে যে কোনও ধরণের আচার খাওয়া উচিত নয়। এতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের সমস্যা যেমন পেটে অ্যাসিড বৃদ্ধি, বমি, মাথা ঘোরা এবং পেটের সমস্যা হতে পারে। জাম খাওয়ার অন্তত এক ঘন্টা পর্যন্ত আচার না খাওয়াই শ্রেয়।
৩. হলুদঃ জাম খাওয়ার পর হলুদযুক্ত সব খাবার থেকে দূরে থাকুন। কারণ জাম ও হলুদের মিশ্রণ শরীরের জন্য ক্ষতিকারক। এতে পেটে ব্যথা এবং পেটে জ্বালাপোড়া হতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি হওয়ার আশঙ্কাও বাড়ে।
৪. জলঃ অনেকেই জাম খাওয়ার পর জল পান করেন। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এর ফলে ডায়রিয়া বা বদহজমের মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, জাম খাওয়ার পর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট জল খাওয়া উচিত নয়।
৫. মিষ্টি: জাম খাওয়ার পরপরই মিষ্টি খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক। দু'টির মধ্যে কমপক্ষে আধ ঘণ্টার ব্যবধান রাখা উচিত। নইলে বদহজম, বমি, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?