সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিশ্বের সবচেয়ে বড় ‘গ্যাস ফিল্ড’-এ বোমা ফেলল ইজরায়েল! ফল ভুগতে হবে গোটা বিশ্বকে? চমকে ওঠা তথ্য

Riya Patra | ১৫ জুন ২০২৫ ১৪ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: যেন প্রহর গুনছিল, অপেক্ষার। সেই অপেক্ষা শেশ হতেই আকাশ পথে ‘শত্রু’ দেশের উপর হামলা চালায় ইজরায়েল। কয়েকঘণ্টায় পাল্টা প্রত্যাঘাত ইরানেরও। দুই দেশের সংঘাত তেলের দাম, আকাশ পথ, পরমাণু সংক্রান্ত আলোচনা, যুদ্ধ-সহ একাধিক বিষয়ে নানা ভাবে প্রভাব ফেলতে পারে বিশ্বের নানা দেশে। প্রভাব ফেলতে পারে আরও একটি বিষয়ে, তেমনটাই মত বিশেষজ্ঞদের।

ইরানে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র(গ্যাস ফিল্ড)-এ বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘বিগ ডিল’ বলেই মনে করছেন। 

শনিবার ইজরায়েলি বিমান হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকরণ ইউনিটে আগুন লাগার পর, বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ড, সাউথ পার্স-এ গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয় ইরান। অফশোর সাইটের ১৪ নম্বর ফেজে এই হামলার ফলে প্রতিদিন ১ কোটি ২০ লক্ষ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। 

সাউথ পার্স গ্যাস ফিল্ড কী?


ইরানের বুশেহর প্রদেশের উপকূলে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি বিশ্বের বৃহত্তম ন্যাচরাল গ্যাস রিজার্ভ। এর একটি অংশ, যেটিকে নর্থ পার্স গ্যাস ফিল্ড বলা হয়, সেটি কাতারের ভাগে পড়ে। এটি ইরানের অভ্যন্তরীণ গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ, হিসেব প্রায় ৬৬ শতাংশ সরবরাহ করে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী,  বার্ষিক প্রায় ২৭৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে। যা বিশ্বব্যাপী উৎপাদনের প্রায় ৬.৫ শতাংশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে, এই গ্যাসের বেশিরভাগই অভ্যন্তরীণভাবে ব্যবহার করা হয়। তবে ইরাকের মতো দেশে রপ্তানি করা হয় কিছু পরিমাণ। শেল এবং এক্সনমোবিলের মতো বিশ্বব্যাপী জ্বালানি সংস্থাগুলির সহায়তায় কাতার প্রতি বছর একই ক্ষেত্র থেকে ইউরোপ এবং এশিয়ায় ৭৭ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করে।


সাউথ পার্স-কেন এই সময় চিন্তার?

এই হামলায় উঠে আসছে ২০১৯-এর প্রসঙ্গে। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন ২০১৯ সালে সৌদি তেল ক্ষেত্রে হামলা বিশ্ব বাজারকে প্রভাবিত করেছিল। এই হামলার পর, খার্গ দ্বীপ যা মূলত ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল-সহ একাধিক জায়গায় হামলার আশঙ্কা রয়েছে। আর ওই জায়গাগুলি দিয়েই বিশ্বের ২১ শতাংশ এলএনজি এবং ১৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন যাতায়াত করে। শুক্রবারেই তরতরিয়ে বেড়েছে তেলের দাম। দু’ দেশের সংঘাত চিন্তা বাড়াচ্ছে গ্যাস নিয়েও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া