শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ জুন ২০২৫ ১১ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সংঘাতের সময়ে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ধ্বংস করার পাকিস্তানি দাবিকে 'ভুল' বলে জানিয়ে দিলেন ডাসল্ট এভিয়েশনের প্রধান (সিইও) এরিক ট্র্যাপিয়ার। এটাই ফরাসি মহাকাশযানের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।
এক সাক্ষাৎকারে এরিক ট্র্যাপিয়ার বলেছেন, "অপারেশন সিঁদুরের সময়ে ভারতের রাফাল বিমান ধবংস করেছে পাক বাহিনী। পাকিস্তান এই মিথ্যাপ্রচার সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।" ট্র্যাপিয়ার এ কাথাও বলেন, "ভারত সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তাই প্রকৃতপক্ষে কী ঘটেছে, আমরা জানি না। আমারা শুধু এটুকু জানি, পাকিস্তানের প্রচারটি সঠিক নয়।"
রাফায়েল বিমানের কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনার জবাবে এরিক ট্র্যাপিয়ার বলেন, "একটি অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে কিনা, তার ওপর নির্ভর করে অভিযানটির সাফল্য। কতটুকু ক্ষতি হয়েছে বা হয়নি, তার ওপর ভিত্তি করে যুদ্ধের সাফল্য অর্জন নির্ধারিত হয় না। যখন সত্য বেরিয়ে আসবে, তখন অনেকেই অবাক হতে পারেন।"
২০১৯ সালে সামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজ প্রস্তুতকারী ফরাসি প্রতিষ্ঠান ডাসল্টের সঙ্গে উচ্চপর্যায়ের চুক্তি করে ভারত। ওই চুক্তির ফলে ভারতের বিমান বহরে রাফাল যুদ্ধবিমান যুক্ত হয়। ২০২০ সালে রাফায়েল বিমান অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুরই ছিল ভারতের প্রথম বড় রাফাল-নেতৃত্বাধীন অভিযান।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিন্দুর' নাম দিয়ে হামলা চালায় ভারত। ওই সময় পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে। এরপর পাকিস্তান দাবি করে, তারা সংঘাতের সময়ে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান, একটি এসইউ–৩০ এবং একটি মিগ–২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
প্রথম দিকে পাকিস্তানের দাবিকে অস্বীকার করলেও পরে গত ৩১ মে মার্কিন সংবাদমাধ্যম ব্লুগবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনীল চৌহান পাকিস্তানের দাবি কিছুটা স্বীকার করে নেন। তিনি বলেছিলেন, "যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ।" তবে কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি তিনি।
ভারতীয় সেনাপ্রধান আরও বলেছিলেন, "কেন এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কী ধরনের ভুল হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। ভাল দিক হল আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দু'দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?