সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | তেলের দাম, পরমাণু আতঙ্ক, এবং তছনছ করা যুদ্ধ! ইজরায়েল-ইরান সংঘাত কোন কোন বিপদ বাড়াচ্ছে বিশ্বের?

Riya Patra | ১৫ জুন ২০২৫ ১০ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন লায়ন' থেকে সূচনা। তেল আভিভ আর তেহরান, একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। আরও তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত। দুই দেশ একে অপরের উপর হামলা চালাচ্ছে। মুহুর্মুহু সাইরেন, বিস্ফোরণে বিধ্বস্থ জীবন। দুই দেশ ক্ষতির খতিয়ান তুলে ধরছে বিশ্বের সামনে। ইরান-ইজরায়েল যুদ্ধ বড় প্রভাব ফেলবে বিশ্বেও! কী বলছেন বিশেষজ্ঞরা? কোন কোন বিষয়ে পড়তে পারে বড় প্রভাব?

তেলের দাম- শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। আর তারপর থেকেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও নিউ ইয়র্কের লাইট সুইট তেলের দাম ১০ শতাংশেরও বেশি বেড়ে যায় শুক্রবার। 

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ ডলারেরও বেশি বেড়ে পাঁচ মাসের সর্বোচ্চ ৭৮ ডলার ব্যারেল অতিক্রম করেছে।বিশেষজ্ঞরা বলছেন, ইরান-ইজরায়েল সংঘাত আরও তীব্র হলে, বিশ্ব বাজারে তেলের দামে ব্যাপক প্রভাব ফেলবে তা। 

এমকে গ্লোবালের একটি প্রতিবেদন অনুসারে, ইরান প্রতিদিন প্রায় ৩.৩ মিলিয়ন ব্যারেল (এমবিপিডি) অপরিশোধিত তেল উৎপাদন করে (অর্থাৎ, বিশ্বব্যাপী উৎপাদনের প্রায় তিন শতাংশ) এবং প্রায় ১.৫ এমবিপিডি রপ্তানি করে।


আকাশসীমা সংকট: শুক্রবার ইসরায়েলের হামলার পর, ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪-এর একটি টাইমল্যাপস ভিডিওতে বাণিজ্যিক বিমান শিল্পের উপর তাৎক্ষণিক প্রভাব দেখানো হয়েছে। দেখা গিয়েছে, আকাশ পথের সেই সময়ের অবস্থা। হামলার পরের কয়েক ঘণ্টার লাইভ ভিজিটলে দেখা গেছে যে বিমানগুলি রিয়েল টাইমে রুট পরিবর্তন করছে, ইরানের আকাশ থেকে পথ ঘুরিয়ে অন্য বিকল্প রাস্তা বাছতে  হয়েছে তাদের।


বিমান চলাচলে বড় সমস্যা-দুই দেশের সংঘাতের বড় প্রভাব পড়ছে বিমান চলাচলে, আকাশ পথে। সংঘাত শুরুর পর থেকে থেকে ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বড় প্রভাব পড়তে পারে। সেগুলি কীরকম? যেমন- অনেক দীর্ঘ বিমান যাত্রা, সম্ভাব্য বিলম্ব এবং এবং বিমানের জ্বালানি খরচ ঘুরপথের জন্য বেড়ে যাবে এক ধাক্কায়।

পারমাণবিক আলোচনা- ইজরায়েলের হামলার পর তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা অপ্রয়োজনীয় বলে মনে করছে। 


আরও বড় যুদ্ধের আশঙ্কা- দু’ বছর আগে, ৭ অক্টোবর হামাসের হামলার মাধ্যমে যা শুরু হয়েছিল, তা লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতিদের মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির উপর ইজরায়েলি হামলার পর পশ্চিম এশিয়া অঞ্চলে একাধিক যুদ্ধক্ষেত্রের জন্ম দিয়েছে।

পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ সকল পক্ষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে,  সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তেল আভিভের হামলা ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন।‘ যদিও দু' দেশই ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে এবং এর প্রভাব প্রতিবেশী দেশগুলিতে পড়ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া