সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নেতানিয়াহুর নিশানায় আয়াতুল্লাহ! চরম হুঁশিয়ারিতে ইরানকে ছাড়খাড়ের ইঙ্গিত, কী বললেন?

RD | ১৪ জুন ২০২৫ ২৩ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত! শনিবার ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, "ইরানের আয়াতুল্লাহ আলি খামেনেই শাসনব্যবস্থার প্রতিটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইজরায়েল।"

এ দিন নেতানিয়াহু বলেন, "আমরা ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত হেনেছি। আমরা এই প্রকল্পগুলির নেতৃত্বদানকারী সিনিয়র বিজ্ঞানীদের দলকেও আঘাত করেছি। প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা চালাবো।" এখানেই না থেকে তাঁর হুঁশিয়ারি, "ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে ইজরায়েলকে ধ্বংস করতে মরিয়া। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ করেছি। আমরা এখন পর্যন্ত যা করেছি তা কেবল শুরু। আয়াতুল্লাহ আপনি খুব শীঘ্রই তেহরানের আকাশের উপরে আইএএফ বিমান দেখতে পাবেন।"

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন দাবি করেছেন যে, ইজরায়েলের বিমানবাহিনী বা আইএএফ এখন তেহরানের উপর "বিমান অভিযানের স্বাধীনতা" উপভোগ করছে। ইরানের রাজধানীর উপর রাতভর আক্রমণে ৭০টিরও বেশি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এই যুদ্ধবিমানগুলি তেহরানের পরমাণু ক্ষেপনাস্ত্রকেন্দ্রগুলিকে নিশানা করেছে।

ডিফ্রিন দাবি, এই অভিযানের সময় আইএএফের কয়েক ডজন বিমান প্রায় আড়াই ঘন্টা ধরে তেহরানের উপর দিয়ে উড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  "তেহরান আর সুরক্ষাকবজের মধ্যে নেই। ইরানের রাজধানী ইজরায়েলি হামলার ভয়ে কাঁপছে।" এই আক্রমণকে ডিফ্রিন, ইরানি ভূখণ্ডে ঢুকে এখন পর্যন্ত ইজরায়েলের সবচেয়ে গভীর আগ্রাসন বলে বর্ণনা করেছেন।   

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনাও বাতিল হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাঈদি। আগামীকাল রোববার ওমানের মাসকটে এই বৈঠক হওয়ার কথা ছিল।

সোশাল মিডিয়া এক্স-বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, "রোববার মাসকটে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আর হচ্ছে না। তবে কূটনীতি ও সংলাপই স্থায়ী শান্তির একমাত্র পথ।"

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল। তবে ইজরায়েল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগেই বলেছিলেন, ইজরায়েল হামলা অব্যাহত থাকলে এই ধরনের আলোচনা ‘অন্যায্য’, তবে তখন তিনি আনুষ্ঠানিকভাবে আলোচনার বাতিলের কথা বলেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া