শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরিবারে আতঙ্কের রেশ! লাঞ্চ এড়িয়ে বেঁচে গেলেন মেডিকেল ছাত্রী

AG | ১৪ জুন ২০২৫ ২২ : ৫৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। তখন কলেজে লাঞ্চের সময়। মেসে দুপুরের খাবার মিস করেন গোধরার এক স্নাতকোত্তর মেডিকেল ছাত্রী। তিনি জানতেন না, প্রাত্যহিক লাঞ্চটা  মিস করলে  মারাত্মক এক ট্র্যাজেডির হাত থেকে রক্ষা পাবেন। এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন । 

প্রথম বর্ষের এমডি (মেডিসিন) ছাত্রী ডাঃ লালওয়ানি সাধারণত দুপুরের খাবারের জন্য রোজ হোস্টেলের মেসে যেতেন। কিন্তু বৃহস্পতিবার, যখন লন্ডনগামী বিমানটি কলেজ কমপ্লেক্সে ভেঙে পড়ে, সেসময় তিনি তাঁর নিয়মিত লাঞ্চ এড়িয়ে যান। তাঁর বাবা সুরেশ লালওয়ানি গোধরার এক ব্যাংক কর্মচারী। তিনি পরিবারের আতঙ্কের কথা বর্ণনা করেছেন। ডঃ লালওয়ানি তাঁর পরিবারকে আরও একটি ভয়াবহ ঘটনা বলেন। তিনি জানান,  সীতা পাটনি নামে বয়স্ক মহিলা নিয়মিত তাঁকে চা এবং জলখাবার পরিবেশন করতেন। তিনি ও তাঁর ছোট নাতি দুর্ঘটনায় কমপ্লেক্সেই মারা গেছেন। কলেজের হোস্টেলের কমপ্লেক্সের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে,  যা শহরকে নাড়িয়ে দিয়েছে।

খবর অনুসারে, বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বিজে মেডিকেল কলেজে একশো জনেরও বেশি এমবিবিএস শিক্ষার্থী ছেলেদের হোস্টেলের মেসে লাঞ্চ করছিলেন। ঠিক তখনই এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে সেখানে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (FAIMA) সূত্রের খবর, এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন এমবিবিএস ছাত্র, একজন স্নাতকোত্তর আবাসিক ডাক্তার এবং কলেজের একজন সুপারস্পেশালিস্টের স্ত্রীর মৃত্যু হয়েছে।
 ঘটনার জেরে ৬০ জনেরও বেশি মেডিকেল ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া