শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মারধর-গোপানাঙ্গে গরম লোহার ছ্যাঁকা! মহিলাকে অকথ্য অত্যাচার করে খুনের অভিযোগ স্বামী-শ্বশুর বাড়ির বিরুদ্ধে

RD | ১৪ জুন ২০২৫ ২১ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১০ বছর ধরে বিবাহিত জীবন। দুই সন্তানের জননী, এহেন এক মহিলাকে গোপনাঙ্গ-সহ সারা শরীরে গরম লোহার ছ্যাঁকা দিয়ে নির্মমভাবে মারধর ও নির্যাতনের অভিযোগে উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। 

যদিও মহিলার পরিবার দাবি করেছে যে, বুলেট মোটরবাইক এবং একটি মহিষের যৌতুকের দাবি পূরণ না হওয়ায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে নিয়মিত নির্যাতন করত। পুলিশ যৌতুক হত্যার মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী সঙ্গীতার ১০ বছর আগে বিয়ে হয়েছিল আলিগড় জেলার বানুপুরা গ্রামের বাসিন্দা বান্টি কুমারের সঙ্গে। এই দম্পতির দু'টি ছোট ছেলে রয়েছে। মৃতা সঙ্গীতার মায়ের দায়বি, বিয়ের পর প্রায় এক বছর সবকিছু ঠিকঠাক ছিল।  তারপরে বান্টি এবং তাঁর পরিবার অতিরিক্ত যৌতুক হিসাবে একটি বুলেট মোটরবাইক এবং একটি মহিষ দাবি করতে শুরু করে। না দিতে পারায় বান্টি তাঁর স্ত্রীকে সঙ্গীতাকে নিয়মিত মারধর করত। তাঁর পরিবারের কাছ থেকে অতিরিক্ত জিনিসপত্র আনতে বলত। যদি সে সেসব না করে তবে স্ত্রীকে হত্যা করবে বলেও হুমকি দিত বান্টি। 

মঙ্গলবার বান্টি, তাঁর বাবা-মা এবং দুই বোন সঙ্গীতাকে মারধর শুরু করে। তাঁর শরীরে গরম লোহা চেপে নির্যাতন করে। একটি ভিডিওতে যৌনাঙ্গের কাছ-সহ শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগ দেখা যাচ্ছে। সঙ্গীতা ঘটনাস্থলেই মারা যান।

সার্কেল অফিসার (ছড়া) ধনঞ্জয় সিং বলেন, "আমাদের জানানোর পর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যেহেতু ময়নাতদন্ত চূড়ান্ত হয়নি, তাই ভিসেরা সংরক্ষণ করা হয়েছে।"  এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বান্টি-সহ তাঁর পরিবারের পাঁচজনের বিরুদ্ধে বধূনির্যাতন ও হত্যার অভিযোগ দায়ের হয়েছে। বান্টির পরিবার ঘটনার পর থেকেই পলাতক। বাড়ি তালাবন্ধ।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া