শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ জুন ২০২৫ ২০ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনার অভিযোগ স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে। যে ঘটনায় তোলপাড় গোটা দেশ। এবার সেই ঘটনার আশঙ্কা করে থানায় পৌঁছলেন এক মহিলা। তাঁর আশঙ্কা, সোনমের মতোই তাঁর মেয়ে জামাইকে খুন করতে পারেন। তাও আবার প্রেমিকের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। পুলিশ জানিয়েছে, জামাইকে মেয়ে ও প্রেমিক মিলে খুন করতে পারে সেই আশঙ্কায় এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি ওই প্রৌঢ়া থানায় এসে জানান, মেয়ে ও জামাই ১২ বছর একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। কারণ মেয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
জানা গেছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী। বিষয়টি জানাজানি হতেই মিরাটে বাপের বাড়িতে তরুণীকে পাঠিয়ে দেন তাঁর স্বামী। এর ঠিক পাঁচদিন পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তরুণী। বুধবার শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে পৌঁছন তিনি। এরপরই ভাঙচুর শুরু করেন বাড়িতে। দেওরকেও হেনস্থা করেন। স্বামীর অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরবাড়িতে থেকে যান।
এরপরই থানায় অভিযোগ দায়ের করেন মহিলা ও তাঁর জামাই। দু'জনের আশঙ্কা, তরুণী প্রেমিকের সঙ্গে মিলে খুন করতে পারেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?