বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ত্রাতা আরজি কর মেডিক্যাল কলেজ, প্রাণঘাতী দুর্ঘটনায় নতুন জীবন পেলেন যুবক চিকিৎসকদের জাদুবলে

Reporter: গোপাল সাহা | লেখক: AD ১৪ জুন ২০২৫ ১৮ : ৫৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বালুরঘাটের বাসিন্দা আশিসে পাহান, বয়স ৩২ বছর। সাত দিন আগে বালুরঘাটে এক বৃষ্টির রাতে বাইকে করে ভাইয়ের বিয়ের নিমন্ত্রণের কাজ সেরে বাড়ি ফেরার সময় বাড়ির দোরগোরায় এসে বাইক থেকে নামার সময় পড়ে গিয়ে ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা লেগে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আশীষের খুলির একাংশ টুকরো টুকরো হয়ে ঘিলুর কিছু অংশ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সদর হাসপাতালে। সেখান চিকিৎসকার হাত তুলে দেন।

একাধিক হাসপাতাল ঘুরে অবশেষে আশিসের স্থান হয় কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর শুরু হয় চিকিৎসা। অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুমুখ থেকে জীবন ফিরে পেলেন আশীষ। বর্তমানে তিনি উঠে বসেছেন এবং নিজে হাতে খাবার খাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরজি কর হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসকদের মতে, এই ধরনের ঘটনায় প্রাণ ফিরে পাওয়া বা সুস্থ হয়ে ফিরে আসা মিরাকেল ছাড়া সম্ভব নয়। এই দুর্ঘটনায় আশিসের মাথার খুলির ডানদিকের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল। একই সঙ্গে ডানদিকের চোয়ালের হার এবং চোখের একাংশের হাড় ভেঙে গুড়িয়ে গিয়েছিল। এছাড়াও মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা এবং মগজের রস ক্ষরণ হয়েছিল। এ ধরনের ঘটনায় রোগীকে ফিরিয়ে আনা খুবই দুর্বিষহ হয়ে দাঁড়ায়। যা অস্ত্রোপচারের মাধ্যমেই সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এরপরে আরও কিছু চিকিৎসার বাকি রয়েছে যা ধীরে ধীরে তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। 

আশিসের ভাই তরুণ পাহান জানান, বালুরঘাটে ঘটনা ঘটার পরে সেখানকার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসার জন্য সোজা আরজি করে নিয়ে আসা হয়। আশিস কৃষিকাজ করেন। ভাইয়ের বিয়ের নিমন্তন্ন করতে গিয়েছিলেন। ফেরার পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অস্ত্রোপচারেপ পর এখন তাঁর দাদা সুস্থ আছেন। 

আরজিকরের নিউরো বিভাগের চিকিৎসক তথা অধ্যাপক অঙ্কন মণ্ডল এবং তাঁর সহকারী নিউরো বিভাগের পড়ুয়া চিকিৎসক (PDT) কুন্তল বিট্টেল এবং কৌস্তুভ ব্যানার্জি বলেন, "আশিসকে বালুরঘাট থেকে যখন এখানে নিয়ে আসা হয় তখন আমরাই দেখে চমকে উঠেছিলাম তাঁর অবস্থা দেখে। একপ্রকার ভয়ঙ্কর অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল। তারপর তাঁকে সিটি স্ক্যান করে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলে আমরা তাঁর মাথার খুলির সমস্ত ভেঙে যাওয়া হাড়ের কিছু অংশ জোড়া লাগিয়ে ও  অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে অস্ত্রোপচার করি। একপ্রকার ম্যারাথন অস্ত্রোপচার বলা যায় তিন থেকে চার ঘণ্টা সময় লেগেছে। আশিস ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। এখন আশীষ বাবু নিজে হাতে খাবার খাচ্ছেন, উঠে বসছেন, কথা বলছেন। আশা করা যায় আর কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তবে আরও কিছু চিকিৎসা চলবে যা পূর্বের অবস্থায় সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসার জন্য। আমরাও খুব আনন্দিত যে তাঁকে আমরা সুস্থভাবে ফিরিয়ে আনতে পেরেছি এবং তাঁর সুস্থ জীবন ফিরিয়ে দিতে পেরেছি তাঁর পরিবারের কাছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া