বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পেটে ভর্তি গ্যাস নিয়ে ক্যামেরার সামনে বসে পকেটে ২০ লক্ষ টাকা! এই ব্যক্তির অদ্ভুত পেশার কথা জানেন?

Kaushik Roy | ১৪ জুন ২০২৫ ১৬ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার এক প্রাক্তন কার্পেন্টার সদ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। কিন্তু যে কারণে তিনি ভাইরাল হয়েছেন তা শুনলে অবাক হবেন অনেকেই। ন্যাথ ওয়াইল্ড নামে ওই ব্যক্তি এক অবাক করা প্রতিভাকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের লাভজনক ব্যবসা। শুধুমাত্র বাতকর্মের(Fart) ভিডিও বানিয়ে বছরে প্রায় ২০,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ টাকা) পর্যন্ত রোজগার করছেন তিনি। 

এই খবর প্রথম প্রকাশ পায় ব্রিটেনের এক সংবাদমাধ্যমে। জানা গিয়েছে, ন্যাথ ওয়াইল্ড এর আগে মেলবোর্নের জনপ্রিয় স্ট্রিপ ক্লাবে টপলেস ওয়েটারের কাজ করতেন। ইন্সটাগ্রামে তাঁর একটি নিজস্ব পেজও রয়েছে। সেখান থেকে তিনি ধীরে ধীরে শুরু করেন নিজের অনন্য কনটেন্ট বানানোর যাত্রা। আজ তিনি মূলত নিজের বাতকর্মের ভিডিও কাস্টমাইজ করে বিক্রি করেন উৎসাহী অনলাইন ক্রেতাদের কাছে। 

এই ধরনের ভিডিও বানাতে ন্যাথের রীতিমত ডায়েট মেনে চলতে হয়। প্রতিটি ভিডিও বানানোর আগে ন্যাথ বিশেষ খাদ্যাভ্যাস মেনে চলেন। মূলত চিকেন এবং সবুজ শাকসবজি খেয়ে নিজেকে ইচ্ছাকৃতভাবে বেলুনের মতো ফোলান যাতে ঠিকমতো গ্যাস তৈরি হয়। এই প্রক্রিয়া তাকে ‘ডিজায়ারড ডাইজেস্টিভ রিঅ্যাকশন’ দিতে সাহায্য করে।

জানা গিয়েছে, একবার এক ক্লায়েন্টের জন্য বানানো একটি ভিডিও থেকে তিনি ২,০৫০ পাউন্ড (প্রায় ২.৩ লক্ষ টাকা) আয় করেন, যেখানে তাকে দেখা যায় জকস্ট্র্যাপে ক্যামেরার উপরে বসে খেলাচ্ছলে ভিডিও বানাতে। 

ন্যাথ বলেন, 'শুরুতে মানুষ যেটা দেখছিলেন তাতেই খুশি ছিলেন। এক বছর পর আমি সিদ্ধান্ত নিই আমার কনটেন্টকে একটু বেশি অ্যাডাল্ট করে তুলব। প্রথম দিকেই মানুষের মধ্যে যা চাহিদা দেখেছিলাম তখনই বুঝি যে এখান থেকে ভাল রোজগার হতে পারে। প্রথম মাসেই প্রায় ৩,২৮০ পাউন্ড রোজগার করি।'

তিনি আরও যোগ করেন, 'কার্পেন্ট্রির চাকরি ছেড়ে দেওয়ার পর এখন আর আট ঘণ্টা কাজ বা অফিস যাতায়াত করতে হয় না – এটা আমার জন্য বিশাল স্বস্তির বিষয়। এখন আমি ঘরে বসেই কাজ করতে পারি।' নিজের এই অদ্ভুত কিন্তু লাভজনক পেশা নিয়ে তিনি বলেন, 'আমি কখনও ভাবিনি এটা আমার আয়ের এত বড় একটা অংশ হয়ে উঠবে, কিন্তু এখন সেটা বাস্তব। মানুষ এটা দেখতে চায়, আর আমি দিতে প্রস্তুত।'

প্রথম দিকে এটা ন্যাথের কাছে আয়ের উৎস ছিল না একেবারেই। কার্পেন্ট্রির চাকরির পাশাপাশি সপ্তাহান্তে ক্লাবেও কাজ করতেন তিনি। কিন্তু ইনস্টাগ্রামে জনপ্রিয়তা বাড়তেই এটিকে পুরোপুরি ফুলটাইম ব্যবসায় পরিণত করেন তিনি।

বর্তমানে তিনি প্রতি মাসে প্রায় ১,৫৪০ পাউন্ড (১.৭ লক্ষ টাকা) আয় করেন শুধু ভিডিও বানিয়ে।এই অদ্ভুত ব্যবসার কথা ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় সৃষ্টি হয়েছে চরম কৌতূহল ও আলোড়ন। অনেকে মজার ছলে বিষয়টি দেখলেও, কেউ কেউ অবাক হয়ে দেখছেন – সত্যিই ‘গ্যাস’ও যদি উপার্জনের পথ হতে পারে, তবে কিছুই অসম্ভব নয়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া