শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৪ জুন ২০২৫ ১৫ : ০৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সবই তো ঠিকঠাক ছিল, না কি কিছুই ঠিক ছিল না? ১২ জুন ঠিক কী হয়েছিল? কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। শনিবার সাংবাদিক বৈঠক করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি মাত্র ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল। তারপরেই ক্রমাগত নীচে নামতে থাকে।
১২ জুন আহমেদাবাদে বিমানটি দুর্ঘটনার হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান চলাচল সচিব সমীর কুমার সিনহা জানান, বিমানটি উড়ানের ঠিক এক মিনিট পরে মেঘানিনগরের একটি মেডিকেল হোস্টেল কমপ্লেক্সে ভেঙে পড়ে।
তিনি বলেন, “৬৫০ ফুট উচ্চতায় পৌঁছনের পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। ক্রমশ নীচে আসতে শুরু করে। পাইলট এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-কে ১টা ৩৯ মিনিটে মেডে কল দেন। এটিসি-র তথ্য অনুযায়ী, এর পর বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এর ঠিক এক মিনিট পরেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে মেঘানিনগরে বিমানটি ভেঙে পড়ে।“ সমীর জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিমানটি প্যারিস-দিল্লি-আহমেদাবাদ সফর করে ফিরেছিল। তখন কোনও সমস্যা হয়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু। তিনি বলেন, “আহমেদাবাদ বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আমিও একটি সড়ক দুর্ঘটনায় আমার বাবাকে হারিয়েছি। তাই, কিছুটা হলেও, পরিবারের সদস্যরা যে ব্যথা এবং যন্ত্রণা অনুভব করছেন তা আমি বুঝতে পারি।“
মন্ত্রী আরও জানিয়েছে, অসামরিক বিমান চলাচল দপ্তর (ডিজিসিএ)-এর নির্দেশ অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বহরের উপর নজরদারি শুরু হয়েছে। তিনি বলেন, "ভারতে ৩৪টি ড্রিমলাইনার বিমানের মধ্যে আটটি ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে।"
আহমেদাবাদের মেঘানিনগরে ২৪২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। যেটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। বিমানের যাত্রীদের মধ্যে মাত্র এক জন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন। বিমানটি বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল। সেখানেও কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনটি লেখার সময় বিমান দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪-এ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?