শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ১৪ জুন ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের অজনা গ্রামের এক পানশালায় শুক্রবার দুপুরে এক ব্যতিক্রমী ও উদ্বেগজনক ঘটনা ঘটে। তীব্র দাবদাহ ও ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই এক পূর্ণবয়স্ক হনুমান আশ্রয় নেয় পানশালার ছায়ায় এবং পরে তাকে ঠান্ডা বিয়ার পান করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবেশপ্রেমী ও প্রাণী কল্যাণকর্মীরা এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। কে বা কারা তাকে বিয়ার দিল!
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, হনুমানটি স্পষ্টতই অসুস্থ ও ক্লান্ত অবস্থায় ছিল। প্রথমে দোকানের বারান্দায় বসে পড়ে, পরে ঠান্ডা জল ও পানীয়ের গন্ধে আকৃষ্ট হয়ে ভেতরে প্রবেশ করে। দোকানদার প্রথমে ভয় পেলেও, পরে তার শারীরিক দুর্বলতা দেখে জল ও ঠান্ডা কোমল পানীয় দেন। স্থানীয় বাসিন্দা মেহবুব আলি জানান, “এতটা গরমে পশুরাও বাঁচার জায়গা খুঁজছে। ও তো গলা শুকিয়ে এসেছিল, কারও ক্ষতি করতে আসেনি।”
গ্রামবাসীরা খবর দিলে বনদপ্তরের কর্মীরা প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু অভিযোগ, তাঁরা কোনও চিকিৎসা বা উদ্ধার ছাড়াই হনুমানটিকে রেখে ফিরে যান। এই দায়িত্বজ্ঞানহীন ব্যবহারে প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতা ও বনদপ্তরের প্রস্তুতি নিয়ে। বিশেষ করে এমন সময়, যখন পশ্চিম ভারতজুড়ে অস্বাভাবিক গরমে বনজ ও বন্য প্রাণীর সংকট বাড়ছে।
পরিবেশবিদদের মতে, এ ঘটনা জলবায়ু পরিবর্তনের একটি বহিঃপ্রকাশ। প্রাণীরা চরম তাপপ্রবাহ থেকে বাঁচতে লোকালয়ে ঢুকে পড়ছে, যা ভবিষ্যতে মানুষ-পশু সংঘাতের আশঙ্কা বাড়াতে পারে।এলাকার বিডিও অমরনাথ সিং বলেন, “এটি একটি উদ্বেগজনক ঘটনা। বনদপ্তরের সঙ্গে সমন্বয় করে পরবর্তীবার যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই দিকটি আমরা দেখছি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত হনুমানটি এখনও গ্রামে ঘোরাফেরা করছে। গ্রামবাসীরা তাকে ফল ও জল দিচ্ছেন, তবে বনদপ্তরের তরফে এখনও চিকিৎসার কোনও আশ্বাস মেলেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?