মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Toxic Office Culture: bosses are encouraging employees to take more leaves

লাইফস্টাইল | ছুটিই কর্মক্ষমতার আসল টনিক, না দেওয়াই ‘মূর্খতা’! কেন কর্মীদের জোর করে ছুটিতে পাঠাচ্ছেন আধুনিক বসেরা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ জুন ২০২৫ ১৩ : ০৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অফিস মানেই দৌড়ঝাঁপ, মিটিং, ডেডলাইন আর ক্লান্তির পাহাড়। তার মধ্যেই মাথায় ঘুরছে ‘পারফরম্যান্স’-এর তাগিদ। এই তাগিদেই নিজেদের নিংড়ে দেন কর্মীরা। ফলে অচিরেই কর্মক্ষমতা হারিয়ে ফেলে শরীর। এর পিছনে অন্যতম বড় কারণ, নিয়মিত ছুটি না পাওয়া। বিশ্বজুড়ে একাধিক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, সপ্তাহে দুই দিন ছুটি কিংবা বছরে অন্তত দুই বার লম্বা ছুটি কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।

কী বলছে গবেষণা?
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন–এর এক যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব কর্মীরা সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করেন, তাঁদের স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৫%-৪০% বেড়ে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকনমিক রিসার্চ ২০২৪ সালের এক সমীক্ষায় জানিয়েছে, যেসব কর্মী বছরে অন্তত একবার বড় ছুটিতে যান, কাজে ফেরার পর তাঁদের সৃজনশীলতা ২৫% এবং কর্মদক্ষতা প্রায় ৩২% বেড়ে যায়। অর্থাৎ ছুটি দিলে আদতে লাভ হয় সংস্থারই।


হার্ভার্ড মেডিক্যাল স্কুল-এর স্নায়ুবিজ্ঞানী ড. কিম্বারলি বার্নস বলছেন, “মানুষ যন্ত্র নয়। ছুটি হল মস্তিষ্কের রিস্টার্ট বাটন। নিয়মিত বিরতি না দিলে মস্তিষ্ক শুধু ক্লান্তই হয় না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মনোযোগ এবং উদ্ভাবনী শক্তিও হারিয়ে ফেলে।” এই কথা মাথায় রেখেই জার্মানি, নরওয়ে, সুইডেনের মতো উন্নত দেশে ছুটি কর্মসংস্কৃতির অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ভারতেও প্রথম শ্রেণির বহু কর্পোরেট সংস্থা এখন এই পথে হাঁটছে।

ছুটি দিতে অস্বীকার করা কেন মূর্খতার সামিল?

যেসব সংস্থায় কর্মীরা ছুটি নিতে দ্বিধা বোধ করেন বা নিয়মিত বিরতি পান না, সেখানে বার্নআউট ও মানসিক অবসাদ বেড়ে যায়। কর্মীদের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে আসে। অনেকেই ‘সাইলেন্ট কুইটিং’ শুরু করেন। ‘সাইলেন্ট কুইটিং’ কাকে বলে জানেন? আসলে এই সময় কর্মচারীরা চাকরি ছাড়েন না, কিন্তু কাজে আর আগের মতো মনোযোগ দেন না। ফলে অফিসে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। কাজের মানও কমে আসে।

নেটফ্লিক্স-এর প্রাক্তন সিইও, রিড হেস্টিংসের কথায়, কর্মীদের সুস্থতা অফিসের সুস্থতার জন্য আবশ্যক। তাঁর সাফ কথা, “ছুটি নেওয়া মানেই আলসেমি’—এই মূর্খ ধারণা ভাঙতে হবে। ভাল কর্মী মানে ২৪ ঘণ্টা অনলাইন থাকা নয়, বরং কত সহজে কাজটি করা যায় এবং নিজের জন্য সময় বের করে নেওয়া যায়, সেটাই বুদ্ধিমত্তা।” তিনি নিজেও ছয় সপ্তাহ ছুটি নেন বলে জানিয়েছেন রিড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া