শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রহস্যময় ১১এ! ২৭ বছর আগে এই সিটের যাত্রী প্রাণে বাঁচেন, এবারেও তাই, রহস্য!

Kaushik Roy | ১৪ জুন ২০২৫ ১২ : ২৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সালটা ১৯৯৮, তারিখটা ১১ ডিসেম্বর। মাত্র ২০ বছর বয়সে সেদিন থাই এয়ারওয়েজ বিমান টিজি২৬১-তে চড়েছিলেন থাই গায়ক অভিনেতা রুয়াংসাক লইচুসাক। বিমানটি দক্ষিণ থাইল্যান্ডে অবতরণের সময় হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে।

সোজা একটি জলাভূমিতে গিয়ে পড়ে বিমানটি। প্লেনে থাকা ১৪৬ জন যাত্রীর মধ্যে প্রাণ হারান ১০১ জন। অলৌকিকভাবে বেঁচে যান রুয়াংসাক। সদ্য গুজরাটের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া বিশ্বাস কুমার রমেশের খবর সামনে আসার পরেই মাথা চাড়া দিয়ে উঠেছে ২৭ বছর আগের সেই স্মৃতি। দুটি বিমান দুর্ঘটনায় মধ্যে মিলে যাচ্ছে একটাই সম্পর্ক। দুটি ঘটনায় যে দুজন যাত্রী বেঁচে ফিরেছেন তাঁদের দুজনেরই সিট নম্বর ছিল ১১এ!

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর শুনে ২৭ বছর আগে প্রাণে বেঁচে যাওয়া থাই গায়ক-অভিনেতা রুয়াংসাকের সামনে সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এসেছে। ২৭ বছর আগে একই আসনে বসে তিনি নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। 

বর্তমানে ৪৭ বছরের রুয়াংসাক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, 'ভারতের একটি বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বসেছিলেন সেই একই সিটে, ১১এ। যেখানে আমি বসেছিলাম ২৭ বছর আগে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।'

বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ব্রিটিশ নাগরিক বিশ্বাশ কুমার রমেশ অলৌকিক ভাবে বেঁচে যান।

রিপোর্ট অনুযায়ী, এমার্জেন্সি এক্সিটের পাশে বসে থাকা রমেশ ধাক্কার ফলে বিমানের বাইরে ছিটকে পড়েন। গুরুতর আহত হলেও নিজের চেষ্টাতেই হেঁটে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় গিয়ে ওঠেন একটি অ্যাম্বুল্যান্সে।

হাসপাতাল থেকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ বলেন, 'এক সময় ভেবেছিলাম আমিও বোধহয় মরে গেছি। কিন্তু যখন চোখ খুললাম, বুঝলাম আমি বেঁচে আছি। তখন নিজের সিট বেল্ট খুলে কোনওভাবে বেরিয়ে আসার চেষ্টা করি।'

একই ধরনের দুটি ঘটনার খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই ১১এ সিট নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। কী এমন রহস্য আছে ওই সিটে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া