মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Toxic Office Culture Five simple ways to know if your boss is a toxic person

লাইফস্টাইল | আপনার বস কি ‘টক্সিক’? চাকরি মানে দাসত্ব নয়, পাঁচটি লক্ষণ দেখলেই অবিলম্বে সতর্ক হন

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৪ জুন ২০২৫ ১২ : ২৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অফিসের বস মানেই কি ভরসার প্রতীক? না কি প্রতিদিন আপনাকে মানসিক চাপের দিকে ঠেলে দেওয়া এক দুঃস্বপ্ন? আধুনিক কর্মজীবনের বাস্তবতা বলছে, অনেক সময়ই একজন ‘টক্সিক বস’ হয়ে ওঠেন কর্মক্ষেত্রের বিষাক্ত বাতাসের উৎস। সরাসরি কিছু বলেন না, অথচ আচরণেই ছড়িয়ে দেন বিষ। কীভাবে বুঝবেন, আপনার বস আসলে সেই রকমই এক ‘টক্সিক’ চরিত্র?

১. সাফল্য আপনার, কৃতিত্ব তাঁর

আপনি রাত জেগে প্রেজেন্টেশন বানালেন, প্রজেক্ট করলেন দিন-রাত এক করে। কিন্তু ক্লায়েন্ট মিটিংয়ে এসে দেখলেন, বস হাসিমুখে বলছেন, “আমার টিম তো আমার প্ল্যানেই কাজ করেছে।” তিনি জানেন আপনি কী করেছেন, কিন্তু তা সামনে আনবেন না। কারণ, আপনার সাফল্য তাঁকে অস্বস্তিতে ফেলে দিতে পারে।

২. চিরন্তন ‘মাইক্রো ম্যানেজমেন্ট’

প্রতিটি ইমেল, প্রতিটি কল, এমনকি আপনি কীভাবে বসে আছেন, সবকিছুতেই নজর তাঁর। অথচ আপনার সমস্যায় তাঁর নজর নেই। কোনও বিশ্বাস নেই যে আপনি নিজের কাজ সামলাতে পারেন। কর্মীদের স্বাধীনতা? নৈব নৈব চ, নিয়ন্ত্রণই তাঁর পছন্দ।

৩. সম্মানহানি

সবার সামনে খুঁত ধরবেন, খোঁটা দেবেন, এমনকি তুচ্ছতাচ্ছিল্যও করবেন। যেন আপনি নন, আপনার ‘অপমান’ই তাঁর ‘পাওয়ার ডিসপ্লে’। ব্যক্তিগত বা পেশাদার সীমা এখানে খুব হালকা হয়ে যায়। মনে রাখবেন বস হলেও তিনি কিন্তু ব্যক্তি মানুষের মালিক নন। নিছকই একজন ঊর্ধ্বতন সহকর্মী। তাই একজন সহকর্মী হিসাবে যথেষ্ট সম্মান আপনার প্রাপ্য।

৪. সীমাহীন প্রত্যাশা, বিশ্রামের অধিকার নেই

‘সানডে মানে কাজের প্ল্যান’, ‘রাত দশটার মিটিং মানেই টিমস্পিরিট’—এই মানসিকতাই টক্সিক বসদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আপনার জীবন, ঘুম, শরীর– কিছুই তাঁদের পরোয়া করার বিষয় নয়। কাজটাই তাঁদের কাছে একমাত্র প্রমাণ যে আপনি “লয়্যাল”। আপনার প্রাপ্য ছুটি চাইলে তিনি এমন করবেন যেন আপনি তাঁর কিডনি চেয়ে বসেছেন।


৫. কাজের মানের থেকেও কাজের সময় বেশি গুরুত্বপূর্ণ

কাজ যতই ভাল হোক, তার থেকেও বেশি নজর আপনি পূর্বে ঠিক করে দেওয়া নিয়ম মেনে চলছেন কি না। প্রশংসা করলেও সঙ্গে সঙ্গে যোগ করেন, “এখানে থামলে চলবে না, আরও ভাল করতে হবে।”

মোট কথা, মনে রাখবেন শুধু কাজ নয়, নিজের মানসিক স্বাস্থ্য রক্ষাও আপনার জন্য জরুরি। জীবন মানে শুধু টার্গেট পূরণ নয়, পেশাগত পরিবেশটাও সুস্থ হওয়া উচিত। মনে রাখবেন—সুখী কর্মজীবন মানে শুধু মাইনে নয়, মানসিক শান্তিও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া