শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এখনও চলছে উদ্ধারকাজ, আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথদেব!‌ 

Rajat Bose | ১৪ জুন ২০২৫ ১১ : ৫০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ আ‌‌হমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যু। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ছবিতে দেখা যাচ্ছে, বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! তাঁর দুই চোখ জ্বলজ্বল করছে। অনেকেই এমনই দাবি করছেন। ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথদেবের বিগ্রহ।


প্রসঙ্গত, বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয়। তখন তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু সেই জায়গা থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভগবত গীতা। দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন। পাতা উল্টে দেখান। তিনি দাবি করেন, এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনও ক্ষতি হয়নি। এবার বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! এই দুই ঘটনায় নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।

 
গত এপ্রিল মাসে একটি অবিশ্বাস‌্য ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আজকাল ডট ইন। দেখা গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ঈগল। ঠোঁট থেকে পতপতিয়ে উড়ছে পবিত্র পতাকা। মন্দিরের চুড়োর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে। তারপর সাঁ করে চলে গেল সমুদ্রের দিকে। এই দৃশ্য অনেকের মনেই ভয় ধরিয়ে দিয়েছিল। তার দু’‌মাস পরেই ঘটল এই ভয়াবহ বিপর্যয়। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া