বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতের ভুল মানচিত্র পোস্ট করে দিল ইজরায়েল!‌ সমালোচনার মুখে পড়ে চাইতে হল ক্ষমাও

Rajat Bose | ১৪ জুন ২০২৫ ১১ : ০৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ইরানে হামলার কারণ কী?‌ তা বোঝাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মানচিত্র পোস্ট করেছিল ইজরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। কিন্তু সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ। পাক অধিকৃত জম্মু–কাশ্মীরকে সেই মানচিত্রে পাকিস্তানের অন্তর্ভুক্ত হিসাবে দেখানো হয়েছে। আইডিএফ এই পোস্ট করার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের কেউ কেউ ইজরায়েলের ওই পোস্টের নীচেই ভুল ধরিয়ে দিয়েছেন। কেউ আবার খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উল্লেখ করে মানচিত্র নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন। বিতর্ক বাড়তে থাকায় মানচিত্রে ত্রুটি আছে বলে স্বীকার করে নিল আইডিএফ। ক্ষমাও চেয়েছে তারা।


প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইজরায়েল। তাতে মৃত্যু হয় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ছ’জন পরমাণু বিজ্ঞানীর। এই হামলার পরেই একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইডিএফ। যেখানে মূলত পশ্চিম এশিয়ার দেশগুলিকে দেখা গিয়েছে। এছাড়া পূর্বে ভারত, পাকিস্তান এবং পশ্চিমে আফ্রিকার কিছু অংশও ওই মানচিত্রে রয়েছে। মানচিত্রের একেবারে মাঝে ইরানকে দেখানো হয়েছে। তার চারপাশে বেশ কয়েকটি স্তর ভাগ করে বোঝানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বিস্তৃত। সেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সুদান, তুরস্ক, চীন, কাজাখস্তান, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, মিশর, লিবিয়া, ইথিওপিয়া, ওমান, জর্ডন এবং সৌদি আরবের নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই দেশগুলিতে তার প্রভাব পড়তে পারে। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা এই দেশগুলি পর্যন্ত বিস্তৃত। মানচিত্র দেখিয়ে আইডিএফ লিখেছিল, ‘ইরান সারা বিশ্বের কাছেই বড়সড় হুমকি। পদক্ষেপ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।’ 


কিন্তু ইজরায়েল বাহিনীর এই মানচিত্রে ভারতের উত্তরে জম্মু–কাশ্মীরের অংশ নেই। রাখা হয়নি পাক অধিকৃত কাশ্মীরকেও। নেপাল ও ভুটান এবং উত্তর–পূর্ব ভারতকে একটিই দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। যা নিয়ে অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন। ঘণ্টা দুয়েকের মধ্যে বিতর্ক বুঝে আইডিএফ পাল্টা একটি পোস্ট করে। তাতে লেখা হয়, ‘এটি গোটা অঞ্চলের একটি ছবি। এই মানচিত্রে সঠিকভাবে সীমানা চিহ্নিত করা যায়নি। এর জন্য কারও খারাপ লেগে থাকলে ক্ষমাপ্রার্থী।’ 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া