শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ জুন ২০২৫ ১৯ : ৪১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ২৪১ জনের। শুক্রবার আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজ হোস্টেল ভবনে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার দুর্ঘটনাস্থলে ভিড় জমান আহমেদাবাদের বাসিন্দারা। সকলেরই ইচ্ছে সেলফি তোলা এবং ভিডিও রেকর্ড করা। ভারতের সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনারস্থলটি 'দুর্যোগ পর্যটন' অঞ্চলে পরিণত হয়েছে।
বেশিরভাগই হোস্টেল ভবনে আটকে থাকা ড্রিমলাইনারের লেজের ছবি তুলতে চেয়েছিলেন। অনেকেই বিমানের লেজের সঙ্গে একটি সেলফি তুলেছেন। ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাও দমাতে পারেনি দৃঢ়প্রতিজ্ঞ ‘দুর্যোগ পর্যটক’দের। শুক্রবারও এলাকায় বিশৃঙ্খলতা বজায় ছিল। যেখানে বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল সেই এলাকার কিছু অংশ পুলিশ দ্বারা সুরক্ষিত ছিল। বাকি এলাকাটি ছিল সকলের চারণভূমি।
ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাস করেন ক্রুনাল পাঞ্চাল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ধ্বংসাবশেষ দেখার জন্য তিনিও এদিন একটি উপযুক্ত স্থান খুঁজছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমার কাছে কিছু কাজ ছিল, তাই দুর্ঘটনার পরিমাণ এবং এর প্রভাব দেখার জন্য আমি এই এলাকাটিও পরিদর্শন করার কথা ভাবলাম।" বন্ধুবান্ধব থেকে শুরু করে শিশু-সহ পরিবার, দর্শনার্থীরা দুর্ঘটনাস্থলের ১০০ মিটারেরও কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
আহমেদাবাদের জামালপুর এলাকার রফিক প্যাটেল তাঁর স্ত্রীর সঙ্গে এসেছিলেন। জিতেন্দ্র কুমার তাঁর স্ত্রী এবং স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে তার বাইকে চেপে এসেছিলেন। রফিক বলেন, "টেলিভিশনে দেখা ছবিগুলি খুবই নাটকীয় মনে হচ্ছিল।" রফিক জানান, ঘটনাস্থলের কাছে যাওয়ার জন্য শত শত মানুষ একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কিও করছিলেন।
ভিড় সামলাতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, "সকলকে সামলানো খুবই কঠিন। বিপুল সংখ্যক তরুণ-তরুণী জড়ো হয়ে গিয়েছে। আমরা তাঁদের বিরুদ্ধে বলপ্রয়োগও করতে পারি না।"
বিজে মেডিকেল কলেজের মেস ভবনের সবচেয়ে কাছে মেঘানিনগর ব্লক-১-এর বাসিন্দা বসবাসকারী আদিত্য পাটানি জানান, লোকজনকে তাঁদের বারান্দায় প্রবেশ করতে বাধা দিতে তাঁর বেশ কষ্ট হচ্ছিল। তিনি জানান অচেনা লোককে বাড়িতে প্রবেশে বাঁধা দিতে তিনি গেটে তালাও লাগিয়ে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?