শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: AD ১৩ জুন ২০২৫ ১৯ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সকাল ৭টা ৪০ মিনিটের রানাঘাট গেলপিন লোকাল। ট্রেন ছাড়ার কিছু পর থেকেই শুরু হল সিটে বসা নিয়ে বচসা। ট্রেনের এক যাত্রী নিজেকে রেলের বড় কর্তা বলে দাবি করেন এবং নিজের ক্ষমতাবলে সিট দখল করে বসেছিলেন। অভিযোগ, সেখানে উপস্থিত যাত্রীর প্রতিবাদ করলেই বচসা শুরু হয়। অশান্তি চূড়ান্ত পর্যায়ে ওঠে ব্যারাকপুর থেকে এবং দমদমে গিয়ে সমস্ত ঘটনার অবসান। ধাক্কধাক্কির জেরে ট্রেন থেকে পড়ে পা কাটা পড়ল এক যাত্রীর।
শুক্রবার সকালে চাকদা থেকে ট্রেনে চাপেন সরকারি ব্যাঙ্কে কর্মরত জগদীশচন্দ্র সরকার। বয়স ৫৭ বছর। যিনি পূর্বে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। সেনা থেকে অবসরের পরে ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ট্রেনে অশান্তি চলছিল রানাঘাট থেকে ট্রেন ছাড়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করছিলেন রেলের সেই স্বঘোষিত আধিকারিক। প্রতিবাদ করেন জগদীশ। তিন জনের সিটে কেন চার জন বসবেন তাই নিয়েই অশান্তি তুঙ্গে ওঠে। এরপরেই রেলের ওই কর্মী আরপিএফ-কে ফোন করে ডেকে পাঠান। ব্যারাকপুর থেকে ট্রেনে ওঠেন বেশ কিছু আরপিএফ কনস্টেবল এবং একজন অফিসার।
আরপিএফ গোটা বিষয়টি নজর রাখছিল। জগদীশবাবু আরপিএফ-কে অভিযোগ করেন রেলের আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছেন। বিষয়টিকে সমাধানেরও চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি বিগড়ে যায় দমদম স্টেশনে ঢোকার কিছু আগে। তর্ক-বিতর্ক ওঠে তুঙ্গে। এরপর দমদম স্টেশনে নামার পূর্ব মুহূর্তে সকাল ৯টা নাগাদ সেই রেলকর্মী এবং আরপিএফ-এর সঙ্গে যাত্রীদের বচসা বেঁধে যায়।
আরপিএফ একজন যাত্রীকে গ্রেপ্তার করতে গেলে জগদীশ এবং কয়েকজন মিলে বাধা দেন। তারপরেই অভিযোগ, জগদীশকে জোর করে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যেতে চাইলেই ট্রেন থেকে পড়ে যান তিনি। আর ঠিক সেই সময়ই অপর দিক থেকে আরও একটি ট্রেন ঢুকছিল। ঠিক সেই মুহূর্তেই জগদীশবাবু লাইনে পড়ে যান। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। দমদম স্টেশনে ঘটনাটি ঘটে সকাল ৯টা থেকে সওয়া ৯টার মধ্যে।
আহত অবস্থায় জগদীশকে নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে। সেখানে চিকিৎসা এবং অস্ত্রোপচার করে তাঁর ডান পা কেটে বাদ দেওয়া হয়। বর্তমানে তিনি আরজিকরেই চিকিৎসাধীন। তাঁর এক সহযাত্রী জানান, কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন জগদীশ বাবু। মানুষের উপকার করতে গিয়েই আজকে তার পা-টাই চলে গেল।
জগদীশের মেয়ের অভিযোগ, "যেই ব্যক্তি নিজেকে রেলের আধিকারিক বলে দাবি করেছেন, তাঁর অমানবিকতা এবং আরপিএফ-এর অমানবিকতার কারণে আমার বাবার 'ডান পা' কেটে বাদ গিয়েছে।“
এই বিষয়ে রেলের সঙ্গে কথা বলেছিল আজকাল ডট ইন। রেলের এক আধিকারিক জানান, সিটে বসা নিয়েই মূলত বচসা এবং যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আরপিএফ তাঁদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জগদীশবাবু দমদম স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পড়ে যান লাইনে। তাঁকে বাঁচাতে গিয়ে আরপিএফ লেডি কনস্টেবলও লাইনে ঝাঁপ দেন। ফলে ঘটনায় লেডি কনস্টেবলও গুরুতর আহত হয়েছেন। তিনিও বর্তমানে চিকিৎসাধীন।“
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?