শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে লন্ডন থেকে গুজরাটে এসেছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হল না অর্জুনের

AD | ১৩ জুন ২০২৫ ১৭ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুশয্যায় থাকা স্ত্রী স্বামীর কাছে তাঁর শেষ ইচ্ছের কথা বলে গিয়েছিলেন। স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে গুজরাটে এসেছিলেন ব্রিটেনের এক প্রবাসী ভারতীয়। লন্ডনে ফিরবেন বলে বৃহস্পতিবার চেপেছিলেন এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানে। কিন্তু আর বাড়ি ফেরা বল না তাঁর। হতভাগ্য ২৪১ জন যাত্রীর মধ্যে রয়েছে তাঁরও নাম।

স্ত্রী ভারতীবেন-এর অস্থি বিসর্জন দিতে গুজরাটের আমরেলি জেলার ভাদিয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ফিরেছিলেন বছর ৩৬-এর অর্জুন মনুভাই। গত সপ্তাহেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ভারতীবেন। তাঁর শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তাঁর অবশিষ্ট যেন মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ভাদিয়ায় আত্মীয়স্বজনদের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করার পর, অর্জুনে ব্রিটেনে ফিরে যাওয়ার কথা ছিল সেখানে তাঁর ৪ এবং ৮ বছর বয়সী দুই মেয়ের রয়েছে। বৃহস্পতিবার, অর্জুন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলেন। তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

অর্জুনের ভাইপো কৃষ জগদীশ পাটোলিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে  বলেন, “এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানের টিকিট ছিল কাকার। তাঁর লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই দুর্ঘটনা।“ তিনি আরও বলেন, “মন ভেঙে গিয়েছে আমাদের। এক সপ্তাহের মধ্যে আমরা দু’জনকেই হারালাম।“

আহমেদাবাদের মেঘানিনগরে ২৪২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। যেটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। বিমানের যাত্রীদের মধ্যে মাত্র এক জন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন। 

তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে এবং বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়া নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনও বিবৃতি প্রকাশ করেনি, তবে জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া