বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ জুন ২০২৫ ১৭ : ৩৬Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য : ফিরে আসছে রাজধানীর সেই অতীতের দিন। আগামী ১ জুলাই, শিয়ালদহ স্টেশনে। ২৫ বছর আগে বা ২০০০ সালে ওইদিন শিয়ালদহ থেকে যাত্রা শুরু করেছিল শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস। আগামী ১ জুলাই ২৫ বছর আগের সেই দিনটি ধুমধাম করে পালন করতে চলেছে রেল।
এবিষয়ে রেলের একটি সূত্র জানিয়েছে, দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই রেলের বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। তাঁরাও এগিয়ে আসছেন ওই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে।
এবিষয়ে রেলের ওই সূত্রটি জানায়, '২৫ বছর ১ জুলাই শিয়ালদহ থেকে যে রাজধানী এক্সপ্রেস ছেড়েছিল সেই ট্রেনের গার্ড ও চালক ওইদিন উপস্থিত থাকবেন। ওইদিন ট্রেনের প্রতিটি দরজার সামনে বিছানো থাকবে কার্পেট। যাত্রীরা তার উপর দিয়ে হেঁটে ট্রেনে উঠবেন। ওঠার আগে তাঁদের দেওয়া হবে ফুল। এরপর ট্রেনের ভিতরে তাঁদের হাতে তুলে দেওয়া হবে একটি 'মেমেন্টো'।
অতীতের সেই দিনকে ফিরিয়ে আনতে ট্রেন যাত্রীদের খাবারের দিকেও নজর দেওয়া হয়েছে। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেইসময় রাজধানীতে যে ধরনের খাবার দেওয়া হত তার মধ্যে অন্যতম ছিল ফিস ফ্রাই। ভেটকি মাছ থেকে তৈরি ওই ফিস ফ্রাইয়ের স্বাদ ছিল অনবদ্য। সেই ফিস ফ্রাই ওইদিন যাত্রীদের খাবারের তালিকায় সংযুক্ত করা হবে। তবে সেদিন যে ইঞ্জিনটি ট্রেনটিকে টেনে নিয়ে গিয়েছিল সেই ইঞ্জিনের ব্যবহার আগামী ১ জুলাই না হলেও ওইদিনের জন্য বিশেষ ইঞ্জিনের ব্যবহার নিয়ে আলোচনা চলছে বলে রেলের ওই আধিকারিক জানিয়েছেন।
তাঁর কথায়, আগামী ১ জুলাই যে সমস্ত যাত্রীরা শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে চাপবেন তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে যাত্রা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?