মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হার্ট অ্যাটাকের ঝুঁকি রুখতে অব্যর্থ এই টকটকে লাল রস! রোজ সকালে খেলেই মিলবে বহু রোগের সমাধান

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৫ ১৬ : ৩০Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ ফলে উপস্থিত বিভিন্ন উপাদান শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে শক্তি জোগায়। তবে সমস্ত ফলের ভিড়ে এমন একটি ফল রয়েছে যার গুণ জানলে অবাক হতে হয়৷ সেই পুষ্টিকর ফল হল বেদানা। এই ফলের রস নিয়মিত পান করলেই বহু রোগ প্রতিরোধ করা সম্ভব। পুষ্টিবিদদের মতে, সকালে বেদানা খাওয়া অত্যন্ত উপকারী। 

পুষ্টিগুণে ভরপুর বেদানা। ফাইবার, ভিটামিন কে, সি, এবং বি, আয়রন, পটাসিয়াম, জিঙ্ক এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। যা দ্রুত ওজন ঝরাতে সাহায্য করতে পারে। তবে যেমন তেমনভাবে খেলে চলবে না, সকালে ঘুম থেকে উঠে ৪ চা চামচ বেদানার রস খেতে হবে। চাইলে ব্রেকফাস্টেও খেতে পারেন এই ফল। এতেই পাবেন একাধিক উপকারিতা। নিয়মিত বেদানা খেলে আর কী কী উপকার পাবেন-

* রোজ বেদানার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই ফলের মধ্যে রয়েছে ট্যানিন, অ্যান্থোসিয়ানিন ও এলাজিক অ্যাসিড-এই তিন প্রকার অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এর মধ্যে অ্যান্থোসিয়ানিন শরীরে ভাইরাসের সংক্রমণ রুখতে পারে। যে কেনও ধরনের প্রদাহ কমায়। 
* বেদানায় ক্যালরি কম। তাই রোজ এই ফল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। প্রতিদিন ১৫০ মিলি বেদানার রস পান করলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয়। 
* বেদানায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে এটি সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে স্ট্রেস, দুশ্চিন্তা কমে। 
* বেদানার রস রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ উপযোগী। এর পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্ট কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। হৃদরোগ হওয়ার ঝুঁকিও কমায়। 
* বেদানার রস পান করলে ত্বকের বাইরের স্তর সুস্থ থাকে। রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি এটি টিস্যু নিরাপদ রাখতেও সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া