শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৩ জুন ২০২৫ ১৬ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদের মেঘানিনগরে ২৪২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। যেটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। বিমানের যাত্রীদের মধ্যে মাত্র এক জন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিমান ইনস্যুরেন্স ক্লেইমে পরিণত হতে পারে। যা ২১১ মিলিয়ন থেকে ২৮০ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। ভারতীয় মুদ্রায় প্রায় ২,৪০০ কোটি টাকা।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন। মাত্র একজন ভারতীয় বেঁচে গিয়েছেন গতকালের দুর্ঘটনায়।
জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (জিআইসি)-এর চেয়ারম্যান রামাস্বামী নারায়ণন জানিয়েছেন, একটি বিমান সংস্থার ফ্লিট বীমা পলিসি সাধারণত বিমানের কাঠামো, যন্ত্রাংশ এবং যাত্রী এবং তৃতীয় পক্ষের প্রতি দায়বদ্ধতার মতো ঝুঁকি কভার করে থাকে।
ড্রিমলাইনার দুর্ঘটনার ক্ষেত্রে, হাল এবং দায় উভয় বিভাগের অধীনে পড়তে পারে বলে আশা করা হচ্ছে। কারণ, দুর্ঘটনার পর বোয়িংটি আগুনের গোলায় পরিণত হয়েছিল এবং শত শত লোকের মৃত্যু হয়েছে। হাউডেন ইন্ডিয়ার সিইও এবং এমডি অমিত আগরওয়াল জানিয়েছেন, বিমানটির বয়স, কনফিগারেশন এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে মূল্যায়ন করা হবে। যা ২১১ মিলিয়ন থেকে ২৮০ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।
দুর্ঘটনায় জড়িত ড্রিমলাইনার (VT-ABN)টি ২০১৩ সালের মডেল। ২০২১ সালে সেটির প্রায় ১১৫ মিলিয়ন ডলারের বীমা করা হয়েছিল। যাত্রীদের জন্য ক্ষতিপূরণ ১৯৯৯ সালের মন্টরিয়াল কনভেনশনের আওতায় আসবে। যা ২০০৯ সালে ভারত স্বাক্ষর করে। সেই অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ হবে প্রায় ১,৭১,০০০ ডলার বা ১.৪৭ কোটি টাকা। অতিরিক্তভাবে, দুর্ঘটনাস্থলে তৃতীয় পক্ষের সম্পত্তির ক্ষতির দায় এবং প্রাণহানির পরিমাণও গণনা করা হবে। বৃহস্পতিবার টাটা গ্রুপ বিমান দুর্ঘটনায় নিহত প্রতিটি ব্যক্তির পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?