শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ জুন ২০২৫ ১৫ : ১১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এখনও পর্যন্ত অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্সের কোনও হদিশ মেলেনি। সেটি যদি পাওয়া যেত তাহলে সেখান থেকে প্রচুর তথ্য সামনে চলে আসত। কীভাবে এই বিমান দুর্ঘটনা হয়েছিল সেটি জানা যেত অতি সহজেই।
ইতিমধ্যেই এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ২৬৫ জন মানুষ। শুক্রবারই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও চলছে উদ্ধারকাজ। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেই ব্যক্তির সঙ্গে যিনি এই দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচেছেন।
তবে শুক্রবার মিলেছে বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডারটি। সেটি বিমানের ধ্বংসাবশেষ থেকে মিলেছে। ফলে যতক্ষণ না পর্যন্ত ব্ল্যাক বক্স মিলছে তার আগে এটি একটি বিরাট প্রাপ্তি বলেই মনে করছেন সকলে। এখান থেকে এবার কোন নতুন তথ্য সামনে আসে সেটাই এবার দেখার।
আহমেদাবাদের মেঘানিনগরে ২৪২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। যেটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। বিমানের যাত্রীদের মধ্যে মাত্র এক জন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। বিমানবন্দরের নিকটবর্তী ডাক্তারদের একটি হস্টেল ভবনে গিয়ে ধাক্কা মারে বিমানটি। যার ফলে হস্টেল এবং তার আশপাশেও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আহমেদাবাদ বিমানবন্দরের বাইরে ঘটে যাওয়া এআই১৭১ বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তের দুটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ, বিমানযাত্রী এবং কর্তৃপক্ষের তরফ থেকে এই দুর্ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। বেশ কয়েকজন দক্ষ পাইলট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দুর্ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্নও তুলেছেন।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। ভেঙে পড়ার আগে সর্বোচ্চ ৩২২ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে পেরেছিল। যা স্বাভাবিক নয়। ওই সময়ে বিমানের গতি আরও অনেক বেশি হওয়ার কথা। কোনও কারণে বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে। তার ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়েছিল।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তের রিপোর্ট আগামী বছর ১২ জুনের মধ্যে প্রকাশ করা হবে। সেই রিপোর্টেই বোঝা যাবে দুর্ঘটনার আসল কারণ। যদিও বিশেষজ্ঞদের মত, ভিডিও দু’টি বিমান দুর্ঘটনার অনেক তথ্য দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?