মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Famous Celebrity Beyonce faces wardrobe malfunction during a stage show

লাইফস্টাইল | গাইতে গাইতে গায়িকার প্যান্ট খুলে গেল মঞ্চের উপরে! লাখ লাখ দর্শকের সামনে লজ্জা নিবারণে কী করলেন তারকা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১৫ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম। মঞ্চে তখন বিয়ন্সে। তাঁর বিখ্যাত গান ‘আই অ্যাম দ্যাট গার্ল’-এর মাঝপথে এমন এক ঘটনা ঘটল যা চমকে দিল লাখ লাখ দর্শককে। মুগ্ধ হয়ে তাঁরা যখন গায়িকার অনবদ্য গান শুনছেন, ঠিক তখনই খুলে পড়ল তারকার প্যান্ট! চকচকে সোনালি রঙের চ্যাপস হঠাৎ নেমে এল হাঁটুর নিচে।


বিষয়টিকে বিনোদন জগতের ভাষায় বলা হয় ওয়ার্ডরোব ম্যালফ্যাংশন। অনেকসময় যে সব শিল্পীরা মঞ্চে পারফর্ম করেন, তাঁদের পোশাক ছিঁড়ে বা খুলে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এই পোশাক বিভ্রাটের নামই ওয়ার্ডরোব ম্যালফ্যাংশন। কিন্তু এক্ষেত্রে বিড়ম্বনার বিন্দুমাত্র ছাপ পড়েনি গায়িকার উপর। প্যান্ট খুলে গেলেও বিয়ন্সে থামলেন না। গানের একটিও সুরও না ভুলে, গাইতে গাইতেই তিনি হাতের ছোঁয়ায় সামলে নিলেন পোশাক।

পরে জানা যায়, গায়িকার পোশাকের নিচের অংশটি আলগা হয়ে গিয়েছিল। সেটি সামান্য নড়ে যেতেই বিপত্তি। খুলে গিয়ে হাটুর নিচে নামতে শুরু করে প্যান্ট। কিন্তু বহু বছর ধরে মঞ্চে গাইছেন বিয়ন্সে। এক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন তিনি। নিজের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এক ব্যাকআপ ডান্সার, যিনি দ্রুত জামা ঠিক করে দিতে সাহায্য করেন। সেই সময় বিয়ন্সের মুখে লেগে ছিল এক চিলতে হাসি। এহেন পেশাদার ব্যবহার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ভক্তরা জানাচ্ছেন, পোশাক পড়ে গেলও কিন্তু পারফরম্যান্স থামাননি তিনি। এ থেকেই বোঝা যায় কত বড় শিল্পী তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া