শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ জুন ২০২৫ ১৩ : ৫৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একলাফে ছক্কা হাঁকালেন টেসলা কর্তা ইলন মাস্ক। একধাক্কায় তার সম্পত্তির পরিমান বাড়ল ১৯১ মিলিয়ন। ফলে বর্তমানে তার মোট মোট সম্পত্তির পরিমান হল ৪১১.৪ বিলিয়ন ডলার। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন মাস্ক যার জেরে এত দ্রুত তার সম্পত্তির উত্থান হল।
এর আসল রহস্য লুকিয়ে রয়েছে মাস্কের নিজের কাছেই। যে সময়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে নেন ঠিক তারপর থেকেই তার সম্পত্তির পরিমানে বিরাট বদল আসে। একলাফে ফের লাভের মুখ দেখতে থাকেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতির পর থেকেই কমতে থাকে মাস্কের শেয়ারের দাম। সেখান থেকে তিনি আর দেরি না করে অতি দ্রুত নিজের বুদ্ধির পরিচয় দেন। ফলে সেখান থেকে ফের ঘুরে দাঁড়াল মাস্কের শেয়ারের দাম।
নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক এই পোস্টটি করেন। সেখানে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্কের অবনতি হয়েছে তার জন্য তিনি তার কাছে ক্ষমাপ্রার্থী। এই বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হয়ে গিয়েছে। ফলে এবার তিনি সেখান থেকে সরে আসতে চান।
তবে নির্দিষ্টভাবে কোন পোস্টগুলি নিয়ে তিনি দুঃখপ্রকাশ করছেন তা বলেননি তিনি। মাস্কের এই পোস্টের পর জার্মানির ফ্রাঙ্কফুর্টে টেসলার শেয়ার ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্পের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের একটা বড় অংশের ব্যয়ভার বহন করেছিলেন মাস্ক। গত বছরের সেখানকার নির্বাচনে তিনি ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করেছিলেন। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ আসনে জেতার পর এর কৃতিত্ব গ্রহণ করেছিলেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প মার্কিন ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও সরকারের সামগ্রিক ব্যয় হ্রাস করার উদ্যোগের প্রধান করেছিলেন মাস্ককে। ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর বিলের সমালোচনা করার পর গত মাসে ওই ভূমিকা থেকে সরে যান মাস্ক। এই বিলকে অতিরিক্ত ব্যয়বহুল এবং ডিপার্টমেন্ট অব গভর্নামেন্ট এফিসিয়েন্সির হয়ে তিনি যেসব কাজ করেছেন এটি সেসবকে অবমূল্যায়ন করেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
তাদের সম্পর্কে শেষ হয়ে গেছে এমনটি জানিয়ে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্র্যাটদের মাস্ক তহবিল দিলে পরিণতি গুরুতর হবে। মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামত করার কোনও ইচ্ছা নেই বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
সোমবার ট্রাম্প বলেছেন, মাস্ক যদি কল করে তাহলে তার কোনও সমস্যা নেই। তিনি আরও জানান, মাস্কের স্পেসএক্স হোয়াইট হাউজে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেট সেবা দিচ্ছে তা বন্ধ করার কোনো পরিকল্পনাও তার নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?