শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এখনও খোঁজ মেলেনি দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সের, সব গুঞ্জন উড়িয়ে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া

RD | ১৩ জুন ২০২৫ ১৩ : ১১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার এআই-১৭১-এর একটি 'ব্ল‍্যাক বক্সে'ক কী হল? তা নিয়ে নানা জল্পনা। এসবের মধ্যেই এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল, এখনও ব্ল্যাক বক্সের সন্ধান মেলেনি। 

ব্ল্যাক বক্স আদতে কী?

ব্ল্যাক বক্সের কাজ? 
এটিকে মূলত বলা হয় ফ্লাইট রেকর্ডার। যা কিনা মূলত ককপিটের যাবতীয় অডিও রেকর্ড করে রাখে। এবং বিমানের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখে। আর এর উপর ভিত্তি করেই ফরেন্সিক টিম দুর্ঘটনার কারণের উৎস খুঁজে পায়। প্রাকৃতিক দুর্যোগ, পাইলটের ভূল কিংবা অন্য কারও দ্বারা ভূল নাকি যান্ত্রিক ত্রুটি কোনটা দায়ী? সব জানা যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে। 

কোথায় থাকে?
দুর্ঘটনায় বিমানের পিছনের অংশের ক্ষিতি কম হয় বলে বিমানের পিছন দিক বা লেজের অংশে থাকে ব্ল্যাক বক্স। এটি বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। এই যন্ত্র দুর্ঘটনার সময় ঠিক কী সিচ্যুয়েশন বিমানের মধ্যে তৈরি হয়েছিল, গোটা ঘটনার পুননির্মান করে ফেলে এই ডিভাইস। 

ককপিটের অডিও রেকর্ড বলতে ঠিক কী কী রেকর্ড করে এই ডিভাইস? ককপিটে পাইলটের কথোপকথন, ইঞ্জিনের আওয়াজ এবং রেডিও মাধ্যমে কী কী বার্তা গিয়েছে, তার যাবতীয় হালহদিশ দিয়ে দেয় এই ব্ল্যাক বক্স। কারণ তদন্তকারীরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে ইঞ্জিন নয়েজকেই।  ইঞ্জিন নয়েজ থেকেই বুঝে নেওয়া হয়, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কতটা স্পিডে চলছিল ইঞ্জিন, ঠিক কোন কোন সিস্টেমগুলি ফেল করে গিয়েছিল? কী কী সতর্কবার্তা ছিল, তাও জানান দেয় এই ডিভাইস। 

ব্ল্যাক বক্স দেখতে কেমন?
ব্ল্যাক বক্স কমলা বর্ণের হয়। এর নেপথ্যে রয়েছে আছে বিজ্ঞান। মূলত দুর্ঘটনা হলে, যাতে দ্রুত এটি খুঁজে পাওয়া যায় তাই কমলা রঙের হয়ে তাকে।

উৎপত্তি:
অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ১৯৫৩ সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেন ককপিট ভয়েস রেকর্ডারের ধারণাটি নিয়ে এসেছিলেন। ওয়ারেন ১৯৫৩ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান, ধূমকেতুর দুর্ঘটনার তদন্ত করছিলেন এবং ভেবেছিলেন বিমান দুর্ঘটনা তদন্তকারীদের জন্য ককপিটে কণ্ঠস্বরের রেকর্ডিং রাখা সহায়ক হবে, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিভাগ তাঁর মৃত্যুর পর এক বিবৃতিতে জানিয়েছে।

১৯৫৬ সালে ওয়ারেন একটি প্রোটোটাইপ ডিজাইনও তৈরি করেছিলেন। কিন্তু কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে ডিভাইসটি কতটা মূল্যবান হতে পারে এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমান সংস্থাগুলিতে এটি ইনস্টল করা শুরু করতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। ওয়ারেনের বাবা ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া