মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Wife complains against husband to police because she lost two followers on instagram

লাইফস্টাইল | বরের জন্যই ২ জন ফলোয়ার কমে গিয়েছে! স্বামীর বিরুদ্ধে থানায় নালিশ স্ত্রীর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১২ : ৩৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাস্তব যে কখনও কখনও কল্পনাকেও হার মানায়, তার প্রমাণ মিলল উত্তরপ্রদেশে। ইনস্টাগ্রামে মাত্র দু’জন ফলোয়ার কমে যাওয়ায় স্বামীর বিরুদ্ধে সোজা থানায় হাজির হলেন স্ত্রী! তাঁর অভিযোগ, স্বামীর জন্যই তিনি ‘রিল’ বানানোর সময় পাচ্ছেন না, আর সে কারণেই তাঁর ফলোয়ার সংখ্যা কমছে। এই অদ্ভুত দাম্পত্য কলহ নিয়ে ফাঁপরে পড়েছে পুলিশও।

একটি হিন্দি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা নিশা বর্তমানে নয়ডাতে থাকেন স্বামী বিজেন্দ্রর সঙ্গে। সম্প্রতি তিনি হাপুরের মহিলা থানায় এসে অভিযোগ করেন যে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা দু’জন কমে গিয়েছে। এর জন্য তিনি সরাসরি স্বামীকেই দায়ী করেন। নিশার দাবি, স্বামী তাঁকে দিয়ে সংসারের প্রচুর কাজ করাচ্ছেন, যার ফলে তিনি ইনস্টাগ্রামে আগের মতো সময় দিতে পারছেন না। এই কারণেই তাঁর ফলোয়ার কমেছে এবং এই বিষয়টি তাঁকে এতটাই ব্যথিত করেছে যে তিনি স্বামীর ঘর ছেড়ে নিজের বাপের বাড়ি চলে এসেছেন।

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল। বিজেন্দ্র চাইতেন, নিশা সামাজিক মাধ্যমে সময় কিছুটা কম দিয়ে সংসারের দায়িত্বের দিকে বেশি মনোযোগ দিন।
নিশা পুলিশের কাছে স্বীকার করেছেন, স্বামীর কথা মতো চলতে গিয়ে তিনি দিনে দু’টি করে রিল পোস্ট করতে পারছিলেন না। এর সমাজমাধ্যমে নিয়মিত দু’টি রিল পোস্ট না করতে পারার জেরেই দু’জন ফলোয়ার তাঁকে ‘আনফলো’ করে দেন। ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, নিশা পুলিশকে বলেন, “স্বামী আমাকে দিয়ে বাসন মাজান এবং ঘর পরিষ্কার করার। এই সব কাজে ব্যস্ত থাকায় আমি রিল বানানোর সময়ই পাচ্ছিলাম না। তাই আমার ফলোয়ার কমে গিয়েছে।”

কম যান না স্বামী বিজেন্দ্রও। স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর বক্তব্য, নিশা সারাক্ষণ ইনস্টাগ্রামেই ডুবে থাকেন এবং সংসারের দায়িত্ব-কর্তব্যে অবহেলা করেন।
এই বেনজির অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দু’পক্ষকেই থানায় ডেকে পাঠানো হয়। থানার স্টেশন ইন-চার্জ অরুণা রাই প্রায় চার ঘণ্টা ধরে দু’জনের বক্তব্য শোনেন। ব্যক্তিগত ইচ্ছে এবং সংসারের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার গুরুত্ব সম্পর্কে বোঝানো হয় দম্পতিকে। শেষ পর্যন্ত বিষয়টি মিটমাট করে নিতে রাজি হয় দু’পক্ষই। শেষ পর্যন্ত কোনও মামলাও দায়ের হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া