মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Air India plane Crash: ex CM Vijay Rupani considered 1206 his lucky number

লাইফস্টাইল | ১২০৬ ‘লাকি’ নম্বর! গাড়ির, ফোন-সবেতেই এই সংখ্যা ছিল মুখ্যমন্ত্রী রূপানীর, কিন্তু ১২.০৬ তারিখেই নেমে এল অভিশাপ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৩ জুন ২০২৫ ১২ : ২৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষবিজ্ঞানের এক অদ্ভুত শাখা সংখ্যাতত্ত্ব। সেই তত্ত্ব অনুযায়ী অঙ্কের বুনোটে বাঁধা আমাদের জীবন। জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা যেন কোনও না কোনও সংখ্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 

বৃহস্পতিবার গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনায় অহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। দুর্ঘটনার পরেই জানা গিয়েছিল, ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানি। আশঙ্কা ছিল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রূপানি। কয়েক ঘণ্টা পর সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। জানা যায়, বিজয় রূপানি প্রয়াত।

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর জীবনেও ১২০৬ সংখ্যাটি এক রহস্যময় ছায়াসঙ্গীর মতো বারবার ফিরে এসেছে। তাঁর জীবনের ছোট-বড় বাঁকে এই সংখ্যাটির উপস্থিতি এতটাই যে, তাকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন।
বিজয় রূপাণীর মনে করতেন ১২০৬ সংখ্যাটি তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক।

 * তাঁর ব্যক্তিগত প্রায় সমস্ত গাড়ির নম্বর প্লেটেই থাকত ১২০৬।
 * জীবনের প্রথম যে গাড়িটি তিনি কিনেছিলেন, তার নম্বরও ছিল ১২০৬।
 * তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যাও ছিল ১২০৬।
 * বছরের পর বছর ধরে তিনি যখনই নতুন কোনও গাড়ি কিনেছেন, চেষ্টা করেছেন যাতে তার রেজিস্ট্রেশন নম্বর ১২০৬ হয়।
অনেকেই মনে করতে পারেন, এই সংখ্যাটি তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক ছিল অথবা এটি তাঁর ব্যক্তিগত পছন্দের একটি সংখ্যা মাত্র।
কিন্তু সংখ্যাটি কি সত্যিই তাঁর জন্য সৌভাগ্যের ছিল? কারণ যে তারিখে বিমান দুর্ঘটনায় তাঁর প্রয়াণ হল সেই তারিখটি জুন মাসের ১২ তারিখ। অর্থাৎ ২০২৫ সালের ১২.০৬ তারিখেই নেমে এল অভিশাপ। সংখ্যাতাত্ত্বিকরা জানাচ্ছেন, কোনও সংখ্যা যেমন কারও সৌভাগ্যের প্রতীক হতে পারে তেমনই ক্ষেত্র বিশেষে ‘কর্মা’ বা কর্মফলের ভিত্তিতে সেই সংখ্যার মধ্যেই প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি। এর তাতেই হতে পারে বিপদ। সৌভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে। তবে বলা বাহুল্য এই কঠিন সময় এসব তাত্ত্বিক আলোচনার জন্য উপযুক্ত নয়। তাই এখনই এবিষয়ে সরাসরি মন্তব্য করা অনুচিত বলেই মত তাঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া