শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ জুন ২০২৫ ১০ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি এবং তাদের আকাশসীমা বন্ধের কারণে বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার বেশ কিছু বিমানকে ফিরিয়ে আনা হয়েছে। যেমন ভোর ৫.৩৯ মিনিটে মুম্বই থেকে টেকঅফ করা লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান তিন ঘণ্টা আকাশে চক্কর কেটে ফের মুম্বইয়ে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে বেশ কিছু বিমানকে যেমন দিল্লি বা মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তেমনই বেশ কিছু বিমানকে শারজা, জেড্ডা, ভিয়েনা, ফ্রাঙ্কফুর্ট/মিলান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘এই অপ্রত্যাশিত ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখিত। যাত্রীদের থাকা ও সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিমান বাতিলের জন্য টাকা ফেরত দেওয়া হবে। কিংবা যাত্রীরা পরবর্তী বিমানের জন্য অপেক্ষাও করতে পারেন। যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’
প্রসঙ্গত, আহমেদাবাদে বৃহস্পতিবারই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। অন্তত ২৪১ জন যাত্রীর মৃত্যু ঘটেছে। এরপর শুক্রবার সকালে এই কাণ্ড। সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। আর তারপরই বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। এরপরই বিমান বাতিল ও কোনগুলি ঘুরপথে চলবে তার বিস্তারিত তথ্য জানাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
জানা গেছে মোট ১৬ বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা বিমানগুলিকে ফের ফিরিয়ে আনা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?