সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'সতর্ক থাকুন...', ইরানে হামলার পরেই ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য বড় বার্তা

Riya Patra | ১৩ জুন ২০২৫ ০৭ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ইরানের একাধিক সরকারি লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েলের। স্বীকার করা হয়েছে, এবং জানানো হয়েছে নির্দিষ্ট কারণ। ইরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও বার্তা পাওয়া যায়নি। তবে এই উদ্বেগের পরিস্থিতিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।

 

ইজরায়েলের ভারতীয় দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে, 'বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের  পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দয়া করে সাবধানতা অবলম্বন করুন, দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং সুরক্ষা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন।'

 

পর পর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান। পরিস্থিতি বিচারে জরুরি অবস্থা জারি সেখানে। ইতিমধ্যে হামলার বিষয়ে আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলা মূলত আত্মরক্ষার জন্য। নিজেদের রক্ষা, নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশেই এই পূর্বপ্রস্তুতিমূলক হামলা। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইজরায়েল রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি। প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএএফ জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। 

ইরানি হামলার আশঙ্কা দূর করতে, যত সময় লাগবে, ততদিন পর্যন্ত চলবে অভিযান, সাফ জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। অন্যদিকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা। ইরানের উপর হামলার পরেই রুবিও স্পষ্ট করে দিয়েছেন বিবৃতিতে, এই হামলায় কোনওভাবেই জড়িত নয় আমেরিকা। 

 

এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দর একটি বিবৃতি জারি করেছে। তাতে জানানো হয়েছে, বিমানবন্দরে সব ঠিক থাকলেও, ইরান-ইরাক আকশপথ পরিস্থিতি উদ্বেগের হওয়ায় বেশকিছু বিমান চলাচলে তার প্রভাব পড়তে পারে। যাত্রীদের নির্দিষ্ট তথ্য পেতে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া