শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আমার ভাই ছিলেন বিমানের ফার্স্ট অফিসার, আহমেদবাদের দুর্ঘটনায় আবেগঘন টুইট বিক্রান্ত ম্যাসির

Kaushik Roy | ১৩ জুন ২০২৫ ০০ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টগামী এই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের মধ্যে কমপক্ষে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা ভিক্রান্ত ম্যাসির ভাই, ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। ইনস্টাগ্রামে এক আবেগঘন স্টোরিতে বিক্রান্ত লেখেন, 'আমার হৃদয় ভেঙে যাচ্ছে তাদের জন্য, যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন। আরও বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে আমার কাকা ক্লিফোর্ড কুন্দার তাঁর ছেলে ক্লাইভ কুন্দারকে হারিয়েছেন। তিনি ছিলেন সেই বিমানের ফার্স্ট অফিসার। ঈশ্বর কাকার পরিবারকে শক্তি দিন, এবং সবাইকে যারা গভীরভাবে আক্রান্ত হয়েছেন।'

ক্লাইভ কুন্দার এর আগে ১,১০০ ঘণ্টারও বেশি ফ্লাইং অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ সহ-চালক। ফ্লাইটে ক্যাপ্টেন ছিলেন সুমিত সবরওয়াল। একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন এবং ৮,২০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর।

বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে দুপুর দেড়টার কিছু পরে। বিমানটি গুজরাটের মেঘানীনগরের একটি সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি।

মৃতদের মধ্যে তিনজন মেডিক্যাল ছাত্রও ছিলেন, এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গুজরাট শাখার প্রতিনিধি ডা মেহুল শাহ।

জানা গিয়েছে, বিমানটি উড়ানের কিছু পরেই মে ডে কল করেছিলেন পাইলট। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া