শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সেদিন মানা হয়নি হুইসেলব্লোয়ার জন বার্নেটের পরামর্শ! তারই করুণ পরিণতি এই বোয়িং বিমান দুর্ঘটনা?

RD | ১২ জুন ২০২৫ ২২ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171? কারণ অনুসন্ধান করার সময় সামনে এসেছে মারাত্মক বিষয়। জানা গিয়েছে, আমেরিকান সংস্থা বোয়িং-এর দক্ষ কর্মী ছিলেন বার্নেট। ২০১০ সাল থেকে তিনি সংস্থার কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন বোয়িং-এর সাউথ ক্যারোলিনার নর্থ চার্লসটন প্ল্যান্টে। যেখানে তৈরি হত ৭৮৭ ড্রিমলাইনার। যে ৭৮৭ ড্রিমলাইনার আজ দুর্ঘটনার কবলে পড়েছে। ২০১৯ সালে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নেট অভিযোগ করেছিলেন, বোয়িং সংস্থার কর্মীদের বিমান তৈরির সময় গুণমানে অনুন্নত যন্ত্রাংশ লাগাতে বাধ্য করা হত। তাই বলাই যায় বার্নেট কার্যত হুইসিল ব্লোয়ারের কাজ করেছিলেন।

২০২৪ সালের মার্চ মাসে ৬২ বছর বয়সে বার্নেটের মৃত্যু হয়। তাঁর অভিযোগ ছিল অক্সিজেন ব্যবস্থাপনা নিয়ে। তিনি জানিয়েছিলেন, জরুরি অবস্থার সময় প্রতি চারটির মধ্যে একটি অক্সিজেন মাস্ক ঠিকভাবে কাজ করে না। বার্নেট জানিয়েছিলেন, অক্সিজেন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে, বিমানের আরোহীরা দ্রুত অক্ষম হয়ে যেতে পারেন। এক্ষেত্রে ৩৫,০০০ ফুট (১০,৬০০ মিটার) উচ্চতায় এক মিনিটেরও কম সময়ের মধ্যে যাত্রীদের অজ্ঞান হয়ে যাবার সম্ভাবনা থাকে। ৪০,০০০ ফুট উচ্চতায়, যা ঘটতে পারে ২০ সেকেন্ডের মধ্যে। যার ফলে মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

দক্ষিণ ক্যারোলিনায় কাজ শুরু করার পরপরই বার্নেট দেখেছিলেন যে নতুন বিমান তৈরির ডেডলাইন রাখতে গিয়ে  তাড়াহুড়ো করে যন্ত্রাংশ লাগানো হয় এবং বিমানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করা হয়! তাঁর অভিযোগ ছিল, কখনও কখনও উৎপাদন সময়মত শেষ করার জন্য স্ক্র্যাপ বিন থেকে নিম্নমানের যন্ত্রাংশ নিয়ে বিমানগুলিতে লাগানো হয়েছে। যা মারাত্মক বিস্ফোরণের মতোও ঘটনা ঘটাতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজারের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও জানিয়েছিলেন কোয়ালিটি ম্যানেজার বার্নেট।

বার্নেটের অনুসারে, বোয়িং ৭৮৭-এর কারখানার বোয়িং ইঞ্জিনিয়াররা সমস্যাগুলি রিপোর্ট না করার জন্য চাপ দিয়েছিলেন। কারণ ডেডলাইন পূরণ করার বিষয় ছিল।  

বোয়িং সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলার পর জন বার্নেট অবসর গ্রহণ করেন। তবে সেটা ছিল স্বাস্থ্যজনিত কারণে। এরপরই সংস্থার বিরুদ্ধে আইনি পথে অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগ ছিল, বোয়িং সংস্থার সঙ্গে বিরোধের জেরে তাঁকে প্রায়ই হেয় প্রতিপন্ন করা হত। ফলে তাঁর ক্যারিয়ার বাধাপ্রাপ্ত হয়। অভিযোগ জানালেও বোয়িং কর্তৃপক্ষ তাঁর কোনও অভিযোগকেই মান্যতা দেয়নি। ফলে সংস্থার বিরুদ্ধে ২০২১ সালে তিনি মামলা করেন। 

তবে, ২০২৪ সালে মৃত্যু হয় বোয়িং-এর দক্ষ প্রাক্তন কোয়ালিটি ম্যানেজার বার্নেটের। ওই দিনই বোয়িংয়ের বিরুদ্ধে তাঁর করা মামলা নিয়ে কতা বলতে আইনজীবীদের কাছে যাচ্ছিলেন বার্নেট। ফলে বলা হয়, তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও বার্নেটের পরিবার এই দাবি মানতে রাজি ছিলেন না। ফলে পরিবারের তরফে ফের বোয়িংয়ের বিরুদ্ধে বার্নেটের উপর মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া