শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ জুন ২০২৫ ২২ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার শিকার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে অন্তত ২৪১ জন যাত্রীর। সেই সংখ্যাটা আরও এক বাড়তে পারত। না বাড়ার পিছনে কারণ হল ১০ মিনিট। জানা গিয়েছে, মাত্র ১০ মিনিট দেরি হওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ওই বিমান ধরতে পারেননি ভূমি চৌহান নামে এক মহিলা। আর সেই ১০ মিনিটই তাঁকে দিল নতুন জীবন। সামান্য ‘দেরি’ই বর্তমানে তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ। নির্ধারিত সময়ে আসলে এদিন ওই বিমানেই থাকতেন ভূমি। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি সোজা নিচের দিকে নামতে শুরু করে। ঘনবসতিপূর্ণ অঞ্চলে ক্র্যাশ করে বিরাট বিস্ফোরণ ঘটে এলাকায়।
জানা গিয়েছে, একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর পড়ায় সেখানেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। রিপাবলিক টিভির প্রতিবেদন অনুযায়ী, ভূমি চৌহান নামের ওই মহিলা ঘটনার খবর শোনার পর থেকেই কথা বলার মতো অবস্থায় নেই। তিনি জানিয়েছেন, বিমানের এত সংখ্যক যাত্রী প্রাণ হারিয়েছেন শোনার পর থেকেই তিনি কাঁপছেন। ওই মহিলা যাত্রীর কথায়, ‘আমার শরীর থরথর করে কাঁপছে। কথা বলতে পারছি না। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। এমনকি, মাথাও কাজ করছে না’। তিনি জানান, ‘ট্রাফিকের কারণে কিছুটা দেরি হয়েছিল তাঁর। দুপুর দেড়টা নাগাদ সময় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যান, যেহেতু তাঁর বোর্ডিংয়ের সময় পেরিয়ে গিয়েছিল।
এয়ার ইন্ডিয়ার বিমানটি দুপুর ১:৩৮ নাগাদ উড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে’। ভূমি আরও জানান, ‘আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমাকে গণপতি বাপ্পা আমাকে রক্ষা করেছেন’। জানা গিয়েছে, ওই বিমানে একাই লন্ডনে ফেরার কথা ছিল ভূমির। স্বামীর সঙ্গে লন্ডনে থাকেন ভূমি। দীর্ঘ দু’বছর পর ভারতে ছুটি কাটাতে এসেছিলেন তিনি। জানালেন, ‘মাত্র ১০ মিনিটের জন্য আমি ফ্লাইটটা মিস করলাম। আমি জানি না কীভাবে এই অনুভূতিটা বোঝাব’। এই দুর্ঘটনা বোয়িং কোম্পানির ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে অন্যতম। ১২ বছর পুরনো বিমানটি এদিন দিল্লি থেকে উড়ে আহমেদাবাদ এসেছিল কয়েক ঘণ্টা আগে। জানা গিয়েছে, উড়ানের পর মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল বিমানটি। এরপরই হঠাৎই তা নিচের দিকে নামতে শুরু করে। মাটিতে ধাক্কা খাওয়ার পরই বিরাট বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে টাটা গ্রুপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?