শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ জুন ২০২৫ ২১ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চরম মর্মান্তিক। দেশ থেকে ব্রিটেনে গিয়ে স্থায়ীবাবে বসবাস করার স্বপ্ন দেখেছিলেন চিকিৎসক কোমি ব্যাস। স্বামীর সঙ্গে তিন সন্তানকে নিয়ে তাই যাচ্ছিলেন লন্ডনে। কিন্তু, ব্রিটেনগামী বিমান আকাশে উড়তেই ঘটে গেল দুর্ঘটনা। তাতেই জীবনের নতুন অধ্যায় শুরু আগেই সব শেষ। নিহত হলেন চিকিৎসকের পরিবারের পাঁচ সদস্যই। শোকের ছায়া রাজস্থানের বাঁশওয়ারা শহরে।
চিকিৎসক কোমি ব্যালের স্বামী প্রতীক যোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়র। প্রতীক যোশী দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী এবং তিন ছোট সন্তানেকে বিদেশে আনার জন্য চেষ্টা করছিলেন। চাইছিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়ে উঠুক সেদেশেই। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ণ হচ্ছিল। কিন্তু ভাগ্য বড়ই নির্মম।
ভারতে এসেছিলেন প্রতীক। ভেবেছিলেন স্ত্রী, সন্তানদের তিনিই পথ দেখিয়ে নিয়ে যাবেন। যেমনন বাবনা, তেমন কাজ। তাঁরা ব্রিটেনে যাওয়ার জন্য এদিন আমেদাবাদ থেকে উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে।
চিকিৎসা ডাঃ কোমি ব্যাস ব্রিটেনে যাওয়ার জন্য দুই দিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন রাজস্থানের সংস্থায়। কিন্তু বিমান গুর্ঘটনার পর আর সেসব কাজে এল না। চিকিৎসকদের পরিবারের সকলেই এখন চির ঘুমের দেশে।
স্থানীয়রা এই দম্পতিকে উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়তার প্রতীক হিসেবে স্মরণ করেছেন। তাদের মতে, উভয়ই উচ্চ শিক্ষিত, তাদের পেশা ও সন্তানদের প্রতি গভীরভাবে নিবেদিতপ্রাণ। তাদের মৃত্যুর খবরে বাঁশওয়ারা জুড়ে শোকের ছায়া নেমে আসে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং প্রাক্তন সহকর্মীরা অবিশ্বাস্যভাবে ভেঙে পড়েছেন।
একজন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বলেন, "পুরো শহর শোকাহত।" তিনি আরও জানান যে, তারা ছিলেন একজন উষ্ণ, প্রগতিশীল দম্পতি যাঁরা তাদের সন্তানদের জন্য সবচেয়ে সেরাটা দিতে চেয়েছিলেন।
এই দুর্ঘটনায় কেবল বাঁশওয়ারা নয়, সমগ্র রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কারণ বিমান দুর্ঘটনায় নিহতদের তালিকায় রাজস্থানের আরও অনেকের নাম রয়েছে। জোশী পরিবার ছাড়াও, উদয়পুরের চার বাসিন্দাও দুর্ঘটনায় মারা গিয়েছেন, যার মধ্যে শুভ মোদী (২৪) এবং শাগুন মোদী (২২) রয়েছেন, বিখ্যাত মার্বেল ব্যবসায়ী পিঙ্কু মোদীর সন্তান।
নিহতদের মধ্যে ছিলেন উদয়পুর জেলার রুন্দেদা গ্রামের বাসিন্দা ভারদি চাঁদ মেনারিয়া এবং প্রকাশ মেনারিয়া এবং নারী শিক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত বালোত্রার ২৭ বছর বয়সী খুশবু রাজপুরোহিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?