শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নিরাপদ বিমানের তালিকায় অন্যতম, বোয়িং ৭৮৭-র ট্র্যাক রেকর্ডে কালো দাগ, বাজারে আসার পর প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা

Kaushik Roy | ১২ জুন ২০২৫ ২০ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী রইল আহমেদাবাদ। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী ফ্লাইট এআই ১৭১, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। পরিসংখ্যান বলছে, ২০১১ সালে বাজারে আসার পর এই প্রথম দুর্ঘটনার মুখে পড়ল এই মডেলের বিমান। জানা গিয়েছে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন দুপুর বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়।

মাত্র ৬২৫ ফুট উচ্চতা অতিক্রম করার পরই হঠাৎ করে দ্রুত নিচে নামতে শুরু করে এবং ঘনবসতি পূর্ণ একটি এলাকায় মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। বিমানটিতে ২৪২ জন যাত্রী, ক্রু এবং পাইলট ছিলেন। দুর্ঘটনার কিছু মুহূর্ত আগে পাইলটর ‘মে ডে’ সংকেত পাঠালেও, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সূত্রের খবর। স্থানীয়দের মতে, তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল। তবে ২০১১ সালে বাজারে আসা এই অত্যাধুনিক যাত্রীবাহী বিমান অত্যন্ত নিরাপদ। বাজারে আসার পর এই প্রথম এত বড় প্রাণঘাতী দুর্ঘটনার মুখে পড়তে হল এই বিমানকে।

এই সিরিজের অন্যান্য দুটি মডেল—৭৮৭-৯ এবং ৭৮৭-১০ আরও বেশি যাত্রী বহনে সক্ষম। ড্রিমলাইনারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর কাঠামো। যা জ্বালানির ব্যবহার ২৫% পর্যন্ত কমিয়ে দেয়। সর্বোচ্চ ১৩,৫৩০ কিমি দূরত্বে উড়তে সক্ষম বোয়িংয়ের এই মডেল। সরাসরি গন্তব্যের উদ্দেশ্যের উড়তে পারে এটি, বড় বিমানের মতো কোনও হাব-নির্ভরতার প্রয়োজন নেই। জানা গিয়েছে, এদিনের ক্র্যাশ হওয়া বিমানে জেনারেল ইলেকট্রিক সংস্থার ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। সংস্থাটি তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

তবে এর আগে বোয়িং ৭৮৭ বিমান বেশ কয়েকবার সমস্যার মুখে পড়েছে। ২০১৩ সালে হিথরো বিমানবন্দরে একটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৮৭ বিমানে আগুন লাগে। একই বছরে, লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠায় গোটা বিশ্বজুড়ে এই বিমানগুলিকে সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়। ২০২৪ সালে লাটাম এয়ারলাইন্সের একটি ৭৮৭ বিমান সিডনি থেকে অকল্যান্ড যাওয়ার পথে হঠাৎ তীব্রভাবে নেমে আসে। অন্তত ৫০ জন যাত্রী আহত হন। জানা গিয়েছে, বর্তমানে এয়ার ইন্ডিয়ার কাছে ২৭টি ৭৮৭-৮ ড্রিমলাইনার রয়েছে। এছাড়াও রয়েছে, ৭টি ৭৮৭-৯, ৫টি ৭৭৭-২০০ এলআর, ১৯টি ৭৭৭-৩০০ ইআর, ৬টি এ৩৫০ এবং এ৩১৯, এ৩২০, এবং এ৩২১ সিরিজের বিভিন্ন সংখ্যক বিমান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া