শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা: নিহতদের পরিবারকে এক কোটি টাকা সাহায্যের ঘোষণা টাটা গোষ্ঠীর

RD | ১২ জুন ২০২৫ ২০ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। গড়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিক্যাল কলেজও। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা করা হয় টাটা গ্রুপের তরফে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, "আমরা আহতদের চিকিৎসা ব্যয়ও বহন করব এবং তাদের প্রয়োজনীয় সকল যত্ন এবং সহায়তা নিশ্চিত করব। এছাড়াও, আমরা বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদান করব।" 

টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা বলেছেন, "আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনাটি অসংখ্য পরিবারের জন্য অপরিসীম শোক বয়ে এনেছে, এবং আজ যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা"

বৃহস্পতিবার আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিমান, উড়ানের কিছুক্ষণেই ভেঙে পড়ে। আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানে, জ্বলে যায় আশেপাশের গাড়ি-বাড়ি।  দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই বিমানে ২৪২ জন যাত্রী এবং ১২জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রিদের মধ্যে কে কোন দেশে ছিলেন, জানানো হয়েছে তাও। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানে ১৬৯জন ভারতীয়, ৫৩জন ব্রিটিশ, ১জন কানাডিয়ান এবং ৭জন পর্তুগিজ ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য একটি হটলাইন নম্বর ১৮০০ ৫৬৯১ ৪৪৪ শেয়াক করে।

এরপরই  টাটা চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত সকল মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা ঘটনাস্থলে জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তার জন্য আমাদের আয়ত্তের মধ্যে সবকিছু করছি।' 

সন্ধ্যায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা করা হয় টাটা গোষ্ঠীর পক্ষ থেকে। 

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়ে। ছাদের উপর আছড়ে পড়া বিমানের সেই ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, সেই সময় দাউদাউ করে জ্বলে উঠেছিল ভবনটির একাংশ। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শুধু বিজি মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে মেঘানি নগরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া