শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অনেক তোড়জোড়-প্রস্তুতি, কিন্তু স্বামীর সঙ্গে আর দেখা হল না, বিমান দুর্ঘটনায় নিহত নববধূ খুশবু

RD | ১২ জুন ২০২৫ ১৯ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অনেক তোড়জোড়, প্রস্তুতি। শেষমেষ এসেছিল সেই সময়। আনন্দ করে বরের কাছে এই প্রথম লন্ডনে যাচ্ছিলেন খুশবু রাজপুরোহিত। আমেদাবাদ থেকে ব্রিটেনের পথে চড়ে বলেছিলেন এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানে। কিন্তু অঙ্কুরেই সব শেষ। বিমান দুর্ঘটনায় নিহত ২৪২ জন যাত্রীর মধ্যে অন্যতম সদ্যবিবাহিতা খুশবু।

রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু। এই বছরের জানুয়ারিতেই মনফুল সিংয়ের সঙ্গে তিনি বিয়ে করেছিলেন। তাঁর স্বামী লন্ডনে একজন ছাত্র এবং বিয়ের পর তিনি প্রথমবারের মতোবরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন খুশবু।

খুশবু ছিলেন আরাবার বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে।

বৃহস্পতিবার দপুর দেড়টা নাগাদ আমদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার পরই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে ২৪২ জন যাত্রীরই। যে এলাকায় বিমান আছড়ে পড়েছে, সেখানেও অনেকে প্রাণ হারিয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা অবশ্য এখনও জানা যায়নি। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। পাইলট বিপদের ইঙ্গিত দিলেও তা কাজে আসেনি। মুহূর্তেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া