শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ জুন ২০২৫ ১৯ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা। পরিস্থিতির ভয়াবহতায় কেঁপে উঠছে গোটা বিশ্ব। আশঙ্কা, বিমানের প্রায় সব যাত্রীই মৃত। দুর্ঘটনাস্থল, হাসপাতালগুলির সামনে হাহাকার। আত্মীয় প্রিয়জনদের খোঁজ। আহমেদাবাদের আসারওয়া সিভিল হাসপাতালের জেনারেল বেড়ে শুয়ে এক যুবক দাবি করেছেন, তিনিও ওই বিমানে ছিলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বছর ৪০-এর বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন, তিনি ওই বিমানেই ছিলেন। বেঁচে গিয়েছেন বরাত জোরে। ওই বিমানে ছিলেন, তাঁর ভাইও।
যুবকের এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিটের ছবিও প্রকাশ্যে এসেছে। বুকে, চোখে এবং শরীরের একাধিক জায়গায় তাঁর গভীর ক্ষত। সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই যুবক জানিয়েছেন, উড়ানের কয়েক সেকেণ্ড পরেই নাকি বিকট শব্দ শোনা যায়। তারপরেই ভেঙে পড়ে বিমানটি। ওই বিমানে তাঁর ভাই ছিলেন বলেও জানিয়েছেন।
একই সঙ্গে ওই যুবক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জ্ঞান ফিরে তাকিয়ে দেখেন চারদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে দেহ, হাহাকার। সেখান থেকে দৌড়ে চলে যান তিনি। তিনি জানিয়েছেন প্রায় ২০ বছর ধরে লন্ডনেই রয়েছেন তিনি। তাঁর স্ত্রী পুত্র এখনও সেখানেই রয়েছেন। জ্ঞান ফিরে তিনি আর ভাইকে কোথাও খুঁজে পাননি বলেও জানিয়েছেন।
ডিজিসিএ-এর রিপোর্ট অনুযায়ী, উড়ানের সময় মাত্র ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট হারে নিচে নামতে শুরু করে বিমানটি। পাইলটদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য ছিল মাত্র এক মিনিটেরও কম সময়। জানা গিয়েছে, উড়ানের সামান্য সময়ের মধ্যেই বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণকার্য শুরু হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ডিজিসিএ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫০জনকে নিয়ে ওই বিমানটি ভেঙে পড়ে একটি বাড়ির উপর। টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। জ্বলে গিয়েছে ওই বাড়িটি, আশেপাশের বাড়িতে, গাড়িতে এমনকী গাছেও আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?