শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেবল হেলাফেলা - সাহায্যের লেশমাত্র নেই, বেপরোয়া ওলা বাইকের কবলে নিরীহ মহিলা 

AG | ১২ জুন ২০২৫ ১৯ : ০০Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: ফের দিল্লিতে পথ দুর্ঘটনা। এবার দিল্লির নয়ডার ঘটনা। এক্ষেত্রে কোনো একাধিক গাড়ি নয়, বরং খোদ বাইক আরোহীর অবহেলা। এক মহিলা ওলা বাইকে যাওয়ার সময় চালকের অনিয়ন্ত্রণের শিকার হন৷ তাঁর বাঁ হাত গুরুতরভাবে ফ্র‍্যাকচার হয়েছে৷ চলেছে একাধিক অস্ত্রোপচার। চিকিৎসা খরচ তিন লক্ষেরও বেশি৷ 

সূত্রের খবর, মহিলার নাম সিদ্ধি বিজয়বর্গীয়। তিনি ২২ এপ্রিল ওলা বাইকে করে তাঁর কাজে যাচ্ছিলেন। হঠাৎ বাইক আরোহীর বেপরোয়া গতিবৃদ্ধিতে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মারাত্মক ভাবে জখম হন সিদ্ধি। তাঁর বাঁ হাত ফ্র‍্যাকচার হয়। একাধিক অস্ত্রোপচার চলে৷ 

সম্প্রতি একটি লিংকডইন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পোস্টটি করেছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, 'আমার সহকর্মী সিদ্ধি বিজয়বর্গীয় সম্প্রতি অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছেন । ওলা বাইক চালানোর সময় তিনি একটি গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন। আরোহীর অবহেলায় এই ঘটনা ঘটে।  তাঁর বাঁ হাতে একটি বড় ফ্র্যাকচার হয়েছে। একাধিক অস্ত্রোপচারে ৩ লক্ষ টাকারও বেশি চিকিৎসা খরচ। সবটাই অপর একজনের বেপরোয়া মনোভাবের কারণে'। প্রত্যুষ সিং নামের ওই ব্যক্তি আরও অভিযোগ করেন। সাহায্যের প্রতিশ্রুতি সত্ত্বেও ওলা কোনও পদক্ষেপ নেয়নি। তিনি কোম্পানির সমর্থন, সহানুভূতি এবং জবাবদিহিতে অনিহার জন্য সমালোচনা করেছেন। ওলার সহায়তার অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কোম্পানি এবং এর সিইও ভবিশ আগরওয়ালকে ট্যাগ করেন। 

অর্থের থেকেও বড় প্রশ্ন উঠেছে মানবিকতার। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা৷ লিংকডইন পোস্টের প্রতিক্রিয়ায় ওলা ক্যাবস সাপোর্ট  সক্রিয়ভাবে সহযোগিতার কথা উল্লেখ করেছে। প্রত্যুষ তাতে খুশি নন। এই ঘটনা আবারও অ্যাপ মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা এবং জবাবদিহি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া