শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১২ জুন ২০২৫ ১৮ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ ধ্বংস হয়ে যায়। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে বিমানটির ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই বিমানেরই এক যাত্রী ভিডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন। ওই যাত্রীর দাবি, দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার সময় তিনি বিমানটিতে একাধিক যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিলেন।
আকাশ বৎস নামে ব্যক্তি এক্স (পূর্বে টুইটার)-এর পোস্টে দাবি করেছেন, লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় দুই ঘন্টা আগে তিনি ওই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারেই ছিলেন। এক্স-এ ভিডিও শেয়ার করে আকাশ বলেছেন যে তিনি ‘বিমানে অস্বাভাবিক কিছু জিনিস’ লক্ষ্য করেছিলেন এবং এমনকি এয়ার ইন্ডিয়াকে সমস্যাগুলি রিপোর্ট করার জন্য একটি ভিডিও রেকর্ড করেছিলেন।
টুইটে তিনি লিখেছেন, “দুই ঘণ্টা আগে আমি ওই বিমানেই ছিলাম। দিল্লি থেকে আহমেদাবাদে এসেছি সেটিতে চড়েই। একটি ভিডিও করে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করি।“ ভিডিওতে তিনি বিমানটির বিকল শীতাতপ যন্ত্র, সিটের সুইচ ঠিকমতো কাজ না করা এবং বিনোদনের স্ক্রিনে সমস্যা নিয়ে টুইট করেছিলেন।
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171 pic.twitter.com/TymtFSFqJo
— Akash Vatsa (@akku92) June 12, 2025
২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য নিয়ে ফ্লাইট AI171 দুপুর ১:৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাটি কথা স্বীকার করে জানিয়েছে যে তারা বিমান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। হেল্পলাইন নম্বর (১৮০০ ৫৬৯১ ৪৪৪) চালু করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, অসামরিক বিমান পরিবহন অধিদপ্তর (ডিজিসিএ) এবং বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল, মলদ্বীপ এবং অন্যান্য দেশের নেতারাও শোকপ্রকাশ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?