বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আর্জেন্টিনায় 'নিষিদ্ধ' প্রাক্তন রাষ্ট্রপতি ক্রিস্টিনা ফার্নান্দেজ: ন্যায় বিচার পেতে হেগে যাবার হুমকি 

SG | ১২ জুন ২০২৫ ১৮ : ৪৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার সুপ্রিম কোর্টের তিন বিচারপতি — হোরাসিও রোসাত্তি, কার্লোস রোজেনক্রান্টজ ও রিকার্ডো লোরেনসেত্তি — প্রাক্তন রাষ্ট্রপতি ও পেরোনিস্ত নেত্রী ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কিরচনারের ছয় বছরের কারাদণ্ড এবং আজীবনের জন্য সরকারি পদে নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।

২০০৩ থেকে ২০১৫ সালের মধ্যে সান্তা ক্রুজ প্রদেশে ৫১টি রাস্তা নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে ৭২ বছর বয়সী এই জনপ্রিয় নেত্রী এই রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করে বলেছেন, এটি একটি "ল’ফেয়ার" — আইনি অস্ত্র দিয়ে বিরোধীদের দমন করার কৌশল। প্রাক্তন প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, “আমাকে জেলে পাঠিয়ে কি দেশের জনগণের বেতন বাড়বে? স্কুল-হাসপাতাল খোলা হবে? আইএমএফ-এর ঋণ শোধ হবে?” 

ফার্নান্দেজ সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি আগামী ৭ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্স প্রদেশ থেকে নির্বাচনে দাঁড়াবেন। এর ঠিক এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট পূর্বনির্ধারিত তারিখ ছাড়াই তাঁর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। এই রায় ঘোষণার পর রাজধানীতে হাজার হাজার পেরোনিস্ত সমর্থক রাস্তায় নেমে আসেন। অপরদিকে, বর্তমান ডানপন্থী রাষ্ট্রপতি হাভিয়ের মিলে এক্স-এ লিখেছেন, “ন্যায়বিচার। শেষ।”

আন্তর্জাতিকভাবে কিউবা, বলিভিয়া সহ লাতিন আমেরিকার বহু প্রগতিশীল নেতা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন এবং ক্রিস্টিনার প্রতি সংহতি প্রকাশ করেছেন। ক্রিস্টিনার আইনজীবীরা হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর বয়সের কারণে গৃহবন্দিত্বের আবেদন করেছেন।

এই ঘটনা আবারও লাতিন আমেরিকায় “ল’ফেয়ার” নিয়ে বিতর্ককে উসকে দিয়েছে, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি লুলা দা সিলভা, রাফায়েল কোরেয়া প্রমুখ নেতারাও একই ধরনের মামলার শিকার হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া