শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'লাড়কী বহিণ' প্রকল্প চালাতে হিমশিম অবস্থা, মান রক্ষায় তাই মদের উপর শুল্ক চাপালো মহারাষ্ট্র সরকার

RD | ১২ জুন ২০২৫ ১৮ : ৩৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের জন্য মহারাষ্ট্র সরকার ঘটা করে 'লাড়কী বাহিণ' প্রকল্প চালু করেছে। কিন্তু এই প্রকল্প টিকিয়ে রাখতেই হিমশিম অবস্থা 
দেবেন্দ্র ফড়নবিশ সরকারের। আগেই ‘লাড়কী বহীণ’ প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছিল। কিন্তু, তাতেও সামলানো দায়। এবার তাই লাড়কী বহীণ’প্রকল্প টিকিয়ে রাখতে মহারাষ্ট্র সরকার মদের উপর আবগারি শুল্ক বৃদ্ধি করল। এর ফলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন সরকারের বার্ষিক ১৪,০০০ কোটি টাকা আয় বাড়বে।

বাড়তি আবগারি শুল্ক ভারতে তৈরি বিদেশী মদ (IMFL), দেশি মদ এবং আমদানি করা মদের উপর প্রযোজ্য হবে। মহারাষ্ট্র তৈরি মদ (MML) নামে একটি নতুন বিভাগও মন্ত্রিসভা অনুমোদন করেছে। ভারতে তৈরি বিদেশী মদ এবং প্রিমিয়াম বিদেশি মদের ব্র্যান্ডের দামও ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

ভারতে তৈরি বিদেশি মদ-এর উপর আবগারি শুল্ক উৎপাদন খরচের প্রায় পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে প্রতি বাল্ক লিটারে ২৬০ টাকা উৎপাদন খরচের পণ্যের উপর প্রভাব ফেলছে। দেশি মদের উপর শুল্কও ১৮০ টাকা থেকে বেড়ে প্রতি প্রুফ লিটারে ২০৫ টাকা হয়েছে।

রাজ্য সরকার 'লড়কী বহিণ' প্রকল্পের মহিলাদের মাসিক ১,৫০০ টাকা সহায়তা দিয়ে থাকে।

উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন যে, সরকার আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধি বাস্তবায়ন করা হবে।

তবে, বিরোধীরা ক্ষমতাসীন মহাযুতি জোটকে, (বিজেপি, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি) নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করা এবং কিস্তি বিতরণে বিলম্বের জন্য নিন্দায় মুখর।

২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 'লাড়কী বাহিণ' প্রকল্পটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছিল।

২.৫ কোটিরও বেশি মহিলা 'লাড়কী বাহিণ' প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু নির্বাচনের পরে যাচাইয়ের ফলে ৯ লক্ষেরও বেশি সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়। এই প্রকল্পটি বাস্তবায়নকারী নারী ও শিশু উন্নয়ন বিভাগের সাম্প্রতিক যাচাই-বাছাইয়ের সময় দেখা গিয়েছে যে, ২২৮৯ জন সরকারি কর্মচারী এই সুবিধা ভোগ করছেন। পরে তাদের নামও বাদ দেওয়া হয়।

এই প্রকল্পটি অর্থের অপচয় বলেও সরকারের অন্দরে বিরোধ তৈরি হয়েছিল। শিবসেনার সামাজিক ন্যায়বিচার বিভাগের মন্ত্রী সঞ্জয় শিরসাত, প্রকল্পের কিস্তি পরিশোধের জন্য তার বিভাগের তহবিল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অর্থ বিভাগের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া