শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অভিশপ্ত বিমানের কোনও যাত্রী আর বেঁচে নেই! দাবি সূত্রের

Sumit | ১২ জুন ২০২৫ ১৮ : ১১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে খবর। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।


এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই সকলে মনে করছিলেন কতজন যাত্রী বেঁচে রয়েছে। তবে এনডিটিভি সূত্রে খবর বিমানের সকল যাত্রীরাই মারা গিয়েছেন। তাদের কেউ আর বেঁচে নেই। অর্থাৎ বিমানের মোট ২৪২ জন যাত্রী মারা গিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে।


বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সকলেই মারা গিয়েছেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে। 
লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকারও। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে। 


ডিজিসিএর তরফে জানানো হয়েছে, টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। সমস্ত উড়ান পরিষেবা আপাতত স্থগিত।


দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ। 


দুর্ঘটনার কারণ এখনও কিছু জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার মুখপাত্র সংস্থার এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট এআই১৭১, আজ ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।  


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন। দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া