রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | অবসরকালীন সঞ্চয় নিয়ে ভাবনা? দেখে নিন কোন কোন বিষয় মাথায় রাখতেই হবে

RD | ১২ জুন ২০২৫ ২২ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জীবনে আয়ের একদম শুরু থেকেই সবাই ভাবতে থাকেন অবসর জীবনের জন্য প্রয়োজনীয় সম্পদ গুছিয়ে রাখার কথা। সেই মতোই সারা জীবন অক্লান্ত চেষ্টায় সকলে জমিয়ে চলেন টাকা, বিনিয়োগ করেন, সম্পদ বাড়ান। তা-ও পরিকল্পনার অভাবে একটা সময়ে দেখা যায়, অনেক কিছুই করা হয়ে ওঠেনি। তার জন্য দরকার ঠিকঠাক নিয়ম মেনে সঞ্চয়। কোন কোন নিয়ম মানলে সঞ্চয় সহজ হবে, অবসরজীবন কাটবে নিশ্চিন্তে? জানুন 

গোছানো সঞ্চয়-
অবসর নেওয়ার পর পরই আপনি সঞ্চয়ের পুরো টাকার সবটা তুলে নেবেন না। নিয়মিত আয় বন্ধ হয়ে গেলেই সতর্কতা আরও বাড়াতে হবে, খরচে রাশ টানতে হবে। খাতায় নিয়মিত আয় বনাম ব্যয়ের হিসাব লিখে রাখুন। প্রয়োজনের বেশি টাকা তুলবেন না এবং ভাবনাচিন্তা করে দেখুন সঞ্চয়ের একটা অংশ কী ভাবে আবারও লগ্নি করলে আপনার সুবিধা হবে।

রিটার্ন বুঝে তবেই সঞ্চয়-
লগ্নি করার পদ্ধতি অবসরের আগে থেকে পরে কোনও দিনই খুব একটা বদল হয় না। তবে বিনিয়োগের জায়গায় সতর্কতা আরও বাড়াতে হবে। রিটার্ন বেশি পাবেন বলে ঝুঁকি নিয়েও অনেক সময়ে শেয়ারে বড় অংশ রাখেন অনেকেই। তাতে লোকসানের ঝুঁকিও বাড়ে। কিন্তু অবসর নেওয়ার পরে শেয়ারে কোনও রকম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে সাবধানে থাকতে হবে। 

সঞ্চয়ের হিসেব থাকুক কলমের ডগায়-
সঞ্চয়ের উপর ভাল রিটার্নের আশায় অনেকেই মনে করেন লম্বা সময়ের জন্য টাকা বিনিয়োগ করলে তা সুরক্ষিত থাকে অনেক বেশি। পাশাপাশি সুদে-আসলে রিটার্ন আসে অনেক। তবে ইতিমধ্যেই দেশের অর্থনীতিতে নানা উল্লেখযোগ্য বদল এসেছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে বদলে গিয়েছে বিনিয়োগের ব্যাকরণ। তাই শুধু নিশ্চিন্ত না থেকে হিসাবগুলি ঝালিয়ে নিন মাঝেমধ্যেই।

অবসরের সঞ্চয় কী রকম ও কত দিনের, হিসাবে রাখুন-
পেশা জীবনের শুরু থেকেই অনেকে অবসরের জন্য টাকা গুছিয়ে রাখতে পছন্দ করেন। আপনিও সেই পথেই সঞ্চয় করতে পারেন। তবে হিসেব করুন অবসর পরবর্তী কত বছরের জন্য আপনি সঞ্চয় করার কথা ভাবছেন, আর কবে থেকে এই সঞ্চয় শুরু হচ্ছে। সেই বুঝে আপনার সঞ্চয় কমপক্ষে ৩০ বছর থেকে শুরু। এর পরে যদি আপনি মধ্য বয়সের শেষের দিকেই অবসর নিতে আগ্রহী থাকেন, তাহলে জীবনের বড় অংশ আপনার সঞ্চয়ের উপরে নির্ভরশীল হবে। সেই অনুযায়ী সঞ্চয় পরিকল্পনা হতে হবে দীর্ঘমেয়াদি।

মাথায় থাকুক ভবিষ্যতের বাজারদরও-
ধরুন আপনি অবসর জীবনের জন্য উপযুক্ত ভাবেই টাকা জমাচ্ছেন। কিন্তু সেই পুরো হিসাবটি এখনকার বাজারদর মাথায় রেখে। কিন্তু মুদ্রাস্ফীতি-সহ অন্যান্য নানা কারণ বাজারদরের অঙ্ক বদলে যাচ্ছে প্রতি বছর। পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার খরচ। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যত সহজে কোনও খরচের যে অঙ্ক ধরে হিসাব করছেন, তা ভবিষ্যতে না-ও মিলতে পারে। তাই ভবিষ্যতের বাজাদর বিবেচনা করে হিসাব কষে সঞ্চয় করুন। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া