বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চাকরিবাকরি, বিয়ে সব ফালতু, বাড়িঘর ছেড়ে লটবহর নিয়ে সোজা গুহার মধ্যে ৩৫ বছরের যুবক, তারপর?

Kaushik Roy | ১২ জুন ২০২৫ ১৭ : ৩৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সমাজের প্রচলিত ধ্যানধারণা, প্রতিযোগিতা এবং শহুরে জীবনের চাপ থেকে মুক্তি পেতে ৩৫ বছর বয়সি মিন হেংকাই সব ছেড়েছুড়ে পাড়ি দিয়েছেন গুহায়। সেটাই বর্তমানে তাঁর বাসস্থান। পরিবার, চাকরি, বিয়ে সবকিছুই তাঁর কাছ অর্থহীন। সে কারণে তিনি বেছে নিয়েছেন নিঃসঙ্গ এক জীবন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে মিনের ব্যতিক্রমী জীবনের গল্প। জানা গিয়েছে, ২০২১ সালে মিন হেংকাই শহরের চাকরি ছেড়ে দেন। দিনে ১০ ঘণ্টা কাজ করতেন তিনি।

কাজ করে প্রতি মাসে ১,৪০০ মার্কিন ডলার উপার্জন করতেন মিন। সেই টাকা দিয়ে ঋণ শোধ করছিলেন। কিন্তু সেই কাজ তাঁকে তৃপ্তি দিচ্ছিল না, এমনকি, মাঝেমধ্যে কাজে মনও বসত না তাঁর। ব্যাঙ্ক লোন শোধের আগেই পরিবারের সদস্যরা মিনের সম্পত্তি বিক্রি করে দেন। তারপর থেকেই প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন। জমির বদলে তিনি একটি ছোট প্লট নেন এবং সেখানে ৫০ বর্গমিটারের একটি গুহা কেনেন। ৬,০০০ ডলার খরচ করে সেই গুহাকেই নিজের বাসযোগ্য করে তোলেন তিনি।

গুহায় তাঁর দৈনন্দিন জীবন বেশ সরল। সকাল ৮টায় ওঠা, বই পড়া, হেঁটে বেড়ানো ও জমিতে কাজ করা—এই নিয়মেই চলে দিন। খাওয়ার জন্য নিজে চাষ করেন শাকসবজি এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসেই খরচ করেন। কিন্তু গুহায় বাস করলেও আধুনিক সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ৪০,০০০-এরও বেশি ফলোয়ার রয়েছে এবং লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগও মিলছে।

বিবাহ প্রসঙ্গে মিন বলেন, ‘বিয়ের জন্য প্রচেষ্টা ও খরচ করাটা অপচয় ছাড়া কিছু নয়। সত্যিকারের ভালবাসা পাওয়ার সম্ভাবনা এতই কম যে তার জন্য এত পরিশ্রম কেন করব?’ তাঁর এই জীবনধারা ঘিরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তাঁর নিঃসঙ্গ জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন। একদিকে মিন লাইভ স্ট্রিম করেন এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। নেটিজেনদের অনেকের মতে, এটা তাঁর নির্জন জীবনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার অনেকের মতে, ‘এটাই তো স্বর্গের জীবন’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া